গরমে কাঁচা আম দিয়ে বানিয়ে ফেলুন ‘আম চিংড়ি’ ভাপা’, রইল রেসিপি

কাঁচা আম দিয়ে বাড়িতে বানিয়ে নিন এবার আম চিংড়ি ভাপা। সুস্বাস্থ্যও বজায় থাকবে সঙ্গে চিংড়ি খাওয়াও হবে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ চিংড়ি নাকি ইলিশ? এই দ্বৈরথ বাঙাল ও ঘটির মধ্যে চললেও আপামর বাঙালি যে এই দুই প্রকারের মাছ খেতে ভীষণ ভালোবাসেন তা বোঝার জন্য আলাদা করে কোনও প্রমাণের প্রয়োজন হয় না। আর তাই বাঙাল বাড়িতেও যেমন নানা উপায়ে চিংড়ির পদ বানানো হয়ে থাকে তেমনি ঘটি বাড়িতেও মনপ্রাণ ঢেলে বানানো হয় ইলিশ।

এই গরমে বাঙালির হেঁশেলের এক এবং অন্যতম উপকরণ কাঁচা আম, যা মজুত থাকেই। আর তা দিয়েই নানা খাবার বানিয়ে গরমকালে খাওয়াটাই ট্রেন্ড। তাতে ঠান্ডা ও সুস্থ থাকে শরীর। এহেন কাঁচা আম দিয়ে বাড়িতে বানিয়ে নিন এবার আম চিংড়ি ভাপা। সুস্বাস্থ্যও বজায় থাকবে সঙ্গে চিংড়ি খাওয়াও হবে। 

উপকরণঃ 

চিংড়ি মাছ-৩০০-৩৫০ গ্রাম

সর্ষে বাটা- ২-৩ টেবিল চামচ

কাঁচা আম- ১টি

কাঁচা লঙ্কা বাটা- ১ টেবিল চামচ

সর্ষের তেল- ৪-৫ টেবিল চামচ

কাঁচা লঙ্কা- ৪টি

পোস্ত বাটা- ৫-৬ টেবিল চামচ 

হলুদ গুঁড়ো- ১ টেবিল চামচ

নুন- আন্দাজমত

প্রণালীঃ কাঁচা আম ভালো করে ধুয়ে নিয়ে সরু সরু করে কেটে নিন। অন্য একটি পাত্রে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছ ধুয়ে তাতে নুন, হলুদ, সর্ষের তেল, সর্ষে বাটা, পোস্ত বাটা, কাঁচা আম বাটা, আমের ছোট ছোট টুকরো, কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিন।

মিনিট ২০-৩০ পর পুরো মিশ্রণটি একটি স্টিলের কৌটোয় ভরে তাতে কাঁচা লঙ্কা সামান্য চিরে দিয়ে দিন, সঙ্গে দিন সর্ষের তেল। ভালো করে বাক্সের ঢাকনা বন্ধ করে একটি বড় পাত্রে জল দিয়ে গরম করে তাতে স্টিলের কৌটোটি মিনিট ১৫-২০ বসিয়ে রাখুন। ভাপে তৈরি হয়ে যাবে ‘আম-চিংড়ি’ ভাপা। হয়ে এলে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু এই পদ। দুপুরের খাওয়া জাস্ট জমে যাবে। 

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

ভিডিও কলে প্রেমিকের মৃত্যুর দৃশ্য দেখে আত্মঘাতী প্রেমিকা! অশোকনগরে চাঞ্চল্য

অসমের কাজিরাঙাতে মিনি বাসের সঙ্গে ট্রাকের সংর্ঘষ, নিহত ১৬

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!

ফের ভারতে ফিরছে Paytm! প্রাথমিক অনুমোদন দিল RBI

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

হাওড়া পুরসভার ডিলিমিটেশন নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের, পুরভোট বিশবাঁও জলে!

ম্যাট হেনরির দাপটে কুপোকাত ভারত, নিউজিল্যান্ডের কাছে আত্মসমর্পণ বিরাট-রোহিতদের

বিরল অস্ত্রোপচারে আলাদা করা হল ৪০ দিন বয়সী যমজ খুদেদের

বাঙালির ঐতিহ্যবাহী স্বাদ! চিংড়ির পুর ভরা মোচা দিয়ে বানান মনোহরা 

‘পুষ্পা’ ওরফে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার উপর স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের