ভারতীয় দলে চাকরি পেতে চলেছেন কেকেআর টিম ম্যানেজমেন্টের এই সদস্য

সেই ২০১২ সাল থেকে কালকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: সেই ২০১২ সাল থেকে কালকাতা নাইট রাইডার্সের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। তাঁর নাম হল কমলেশ জৈন। বর্তমানে তিনি কেকেআরের হেড ফিজিও। প্রথমে ফিজিও অ্যান্ড্রু লাইপাসের অধীনে সাত বছর কাটান তিনি। তবে শেষ তিন বছর ধরে নাইট শিবিরের হেড ফিজিও হিসেবে কাজ করে চলেছেন কমলেশ। তাঁর কাজে বেশ খুশি কলকাতার ক্রিকেটার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টের বাকি সদস্যরা। বিসিসিআই সূত্রে খবর, সব ঠিকঠাক থাকলে আসন্ন দক্ষিণ আফ্রিকা সিরিজের আগে টিম ইন্ডিয়ার ফিজিওর পদে চলে আসতে পারেন কমলেশ।

বোর্ডের তরফ থেকে জানা গিয়েছে, ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড়, বিসিসিআই সচিব জয় শাহ এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভিভি এস লক্ষণের বেশ ভালো মতোই পছন্দ হয়েছে কমলেশকে। অনেক আগেই তাঁরা নাকি কমলেশকে সবুজ সংকেত দিয়ে দিয়েছেন। তাই জাতীয় দলের সদস্য হিসেবে তাঁর চাকরি পাওয়াটা নাকি এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা। আইপিএল মিটলেই নতুন চাকরিতে যোগ দেবেন কমলেশ। 

দলের বর্তমান ফিজিও নীতিন প্যাটেলের জায়গায় দায়িত্ব নিতে চলেছেন কেকেআরের এই ফিজিও। এবার দেখার বিষয় টিম ইন্ডিয়ায় তিনি কতটা সফল হন। 

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের