AIFF থেকে প্রফুল্ল পটেলকে সরিয়ে দিল শীর্ষ আদালত

কোর্টের নির্দেশে তিন সদস্যের একটা নতুন কমিটি গঠন করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা AIFF-এ শেষ হল প্রফুল পটেল জামানা। কমিটি থেকে তাঁকে সরিয়ে দিল শীর্ষ আদালত। কোর্টের নির্দেশে তিন সদস্যের একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। জানানো হয়েছে যে এবার থেকে তারাই ভারতীয় ফুটবলকে পরিচালনা করবে। AIFF-এর নয়া এই কমিটিতে রয়েছেন বিচারপতি অনিল দাভে, দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে শীর্ষ আদালতের তরফ থেকে ফেডারেশনের স্থগিত থাকা নির্বাচন  দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

দেশের ক্রীড়া সংবিধান অনুসারে ২০২০ সালের ডিসেম্বর মাসেই AIFF-এর সভাপতি পদে প্রফুল্ল পটেলের ১২ বছরের মেয়াদ পূর্ণ হয়ে গিয়েছে। তাই আর কোনওভাবেই ফেডারেশনের নির্বাচনে তিনি দাঁড়াতে পারবেন না। 

ইতিপূর্বে ২০১৭ সালে দেশের শীর্ষ আদালত দুই সদস্যের একটি প্যানেল তৈরি করেছিল। সেই প্যানেলে ছিলেন দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায়। তাঁদের কাজ ছিল দেশের ক্রীড়া নীতির কথা মাথায় রেখে AIFF-এর সংবিধানকে কিছুটা পুনরায় গঠন করা। প্যানেলের তরফ থেকে একটি রিপোর্টও জমা দেওয়া হয়েছিল শীর্ষ আদালতকে। 

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের