বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে পড়ে ২৩ বছরের পডু়য়ার মৃত্যু

ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মর্মান্তিক ঘটনার সাক্ষী বাংলাদেশ।

বৃহস্পতিবার সকালে গ্রিন রোডের একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাদ থেকে পড়ে মৃত্যু হল এক পডু়য়ার। মৃতের নাম ইমাম হোসেন (২৩)। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে। জানা গিয়েছে, ইমাম গ্রিন রোডের এশিয়া প্যাসেফিক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র। তার বাড়ি ভোলার লালমোহনে। ঘটনায় পরিবার রীতিমতো বিস্মিত। 

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকাল আটটার দিকে এশিয়া প্যাসিফিকের ছাদে উঠেছিল ইমাম। আচমকাই ছাদ থেকে সে পড়ে যায়। ছাদ থেকে ভারী কিছু একটা পড়ার শব্দ শুনে  সেখানে উপস্থিত কয়েকজন এসে দেখে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে ইমাম। দ্রুত তারা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে ইমামকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্য়াল কলেজ হাসপাতালের এশিয়া প্যাসেফিক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের অধ্যাপক নাদিম আহমেদ জানান, বৃহস্পতিবার সকাল ১০টায় ইমাম হোসেনের সেমিস্টার পরীক্ষা ছিল। সে সকাল সাড়ে সাতটায় ইউনিভার্সিটিতে চলে আসে। এত সকালে তাঁর ইউনিভার্সিটিতে আসার কারণ বুঝতে পারছিলেন না নিরাপত্তা ও পরিচ্ছন্নতাকর্মীরা। ঘড়িতে তখন আটটা বাজে। হঠাৎ বিকট আওয়াজ শোনেন। দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ইমাম।

বিশ্ববিদ্যালয় সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, ইমাম গত কয়েকদিন ধরে একটু আনমনা ছিল। সহপাঠীদের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিল। অনুমান, মানসিক অবসাদ থেকে সে আত্মহত্যা করেছে। দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন খালেদা জিয়াকে পদ্মায় ফেলে দেওয়ার কথা বললেন শেখ হাসিনা

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়