আজ হার্দিকদের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামছেন বিরাটরা

প্লে-অফে পৌঁছাতে গেলে আরসিবিকে এই ম্যাচ জিততেই হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সবার প্রথম চলতি আইপিএলের প্লে-অফের টিকিটটা পেয়ে গিয়েছিল গুজরাত টাইটানস। জনপ্রিয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথমবার খেলতে এসেই সকলকে তাক লাগিয়ে দিয়েছে এই দলটি। গত বুধবার রাতে অনবদ্য একটি ম্যাচে কলকাতা নাইট রাইডার্সকে ২ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসেবে প্লে-অফের ছাড়পত্র পেয়ে গিয়েছে লখনউ সুপার জায়ান্টস। রাজস্থান রয়্যালসও প্লে-অফে যাওয়া কার্যত চূড়ান্ত করে ফেলেছে। এবার শেষ তথা চতুর্থ দল হিসেবে প্লে-অফে যাওয়ার জন্য লড়াইটা হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে।

দুই দলই এই মুহূর্তে ১৪ পয়েন্ট করে পেয়েছে। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় জন্য পয়েন্ট টেবিলের চার নম্বরে রয়েছে ঋষভ পন্থরা। আর কোহলি, ডু প্লেসিরা রয়েছেন পাঁচ নম্বরে। আজ সন্ধ্যায় ওয়াংখেড়েতে গুজরাত টাইটানসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে নামছে বেঙ্গালুরু। প্লে-অফে পৌঁছাতে গেলে আরসিবিকে এই ম্যাচ জিততেই হবে। শুধু তাই নয় সেই সঙ্গে নজর রাখতে হবে নেট রান রেটের দিকেও। কারণ, লড়াইয়ে থাকা দিল্লি রান রেটে অনেকটাই এগিয়ে রয়েছে। তবে ডু প্লেসিরা যদি এই ম্যাচ জেতেন, আর দিল্লি ক্যাপিটালস যদি শেষ ম্যাচে হেরে যান তাহলে সহজ হিসেবেই প্লে-অফের টিকিট পেয়ে যাবে বেঙ্গালুরুই। তাই এই ম্যাচ জিততেই হবে আরসিবিকে।

অন্যদিকে, গুজরাতের কাছে এই ম্যাচটি একেবারেই গুরুত্বপূর্ণ নয়। ফলে দলের বেশ কয়েকজন সিনিয়র এবং গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে এদিন বিশ্রাম দিতে পারে টাইটানস টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে সুযোগ পেতে পারেন রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়রা।

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের