সন্ত্রাসে অর্থজোগান, অভিযুক্ত ইয়াসিন মালিক

ইয়াসিন মালিকের আর্থিক ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সন্ত্রাসে মদত এবং অর্থ জোগানের অভিযোগে দোষী সাব্যস্ত ইয়াসিন মালিক। বৃহস্পতিবার দিল্লির একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করেছে। আদালত দোষী সাব্যস্ত হয়েছেন, ফারুক আহমেদ দর ওরফে বিট্টা কারাটে, সাব্বির শাহ, মাসারত আলাম, মহম্মদ ইউসুফ খান, আফতাব আহমেদ শাহ, আলতাফ আহমেদ শাহ, নইম খান, মহম্মদ আকবর খাণ্ড্য, রাজা মেহরাজউদ্দিন কালওয়াল, বশির আমহেদ ভাট, জহুর আহমেদ শাহ ওয়াতালি, শাবির আহমেদ শাহ, আবদুল রশিদ শেখ এবং নাভাল কিশোর কাপুর।

চার্জশিটে নাম রয়েছে লস্কর-ই-তৈবার প্রতিষ্ঠাতা হাফিজ সইদ এবং হিজবুল মুজাহিদিনের প্রতিষ্ঠাতা সঈদ সালাউদ্দিনের। আগামী ২৫ মে দিল্লি হাইকোর্টে সাজার মেয়াদ ঘোষণা করবে। ইয়াসিন মালিকের আর্থিক ব্যবস্থা কেমন তা খতিয়ে দেখতে জাতীয় তদন্ত সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ দিয়েছেন বিশেষ আদালতের বিচারপতি প্রবীণ সিংহ। মনে করা হচ্ছে, সেই আর্থিক অবস্থার ওপর ভিত্তি করেই আদালত ইয়াসিন মালিকের জরিমানা ধার্য করবে।

ইয়াসিন মালিকের বিরুদ্ধে জাতীয় তদন্ত সংস্থা যে সব অভিযোগ এনেছে তার মধ্যে রয়েছে, সন্ত্রাসবাদী কার্যকলাপ, সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থজোগানে সাহায্য, সন্ত্রাসবাদী কার্যকলাপে অর্থোজোগানে সাহায্য করা। শুনানি চলাকালীন ইয়াসিন মালিক তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়ে নিজেকে নির্দোষ দাবি করে।

ইয়াসিন মালিককে আদালত দোষী সাব্যস্ত ঘোষণায় উপত্যকায় জঙ্গি কার্যকলাপ মাথাচাড়া দিতে পারে বলে আশঙ্কা করছে গোয়েন্দা দফতর। সম্ভাব্য পরিস্থিতির কথা চিন্তা করে স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা কঠোর করা হয়েছে।

আরও পড়ুন মোদির কাছে AK-56 রাখার লাইসেন্স চেয়ে শোরগোল ফেলে দিলেন অধ্যাপক

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩