৪২ বছরের শাপমুক্তি, চ্যাম্পিয়ন হল বার্সাকে বিদায় করা ফ্রাঙ্কফুর্ট

 অবশেষে শাপমুক্তি ঘটল দীর্ঘ ৪২ বছর তথা তিন যুগেরও বেশি সময়ের।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: অবশেষে শাপমুক্তি ঘটল দীর্ঘ ৪২ বছর তথা তিন যুগেরও বেশি সময়ের। ইউরোপা লিগে চ্যাম্পিয়ন হল জার্মানির ক্লাব ফ্রাঙ্কফুর্ট। বুধবার রাতে মেগা ফাইনালে টাইব্রেকারে (৫-৪) রেঞ্জার্সকে হারিয়ে চ্যাম্পিয়ন হল তারা। অতিরিক্ত সময় পর্যন্ত খেলার ফলাফল ১-১ থাকার পর খেলা টাইব্রেকারে গড়ায়। আর সেখানে বাজিমাত করেন ফ্রাঙ্কফুর্টের ফুটবলাররা। আর দীর্ঘ ৪২ বছর পর কোনও ইউরোপিয়ান প্রতিযোগিতা জিতল তারা। তাই সেলিব্রেশনটাও ছিল দেখার মতো। এর আগে ১৯৮০ সালে আরেক জার্মান ক্লাব বরুসিয়া মনসেনগ্লাডবাখকে হারিয়ে ইউরোপা লিগ জয় করেছিল ফ্রাঙ্কফুর্ট। তারপর থেকে গত ৪২ বছরে আর কোনও মহাদেশীয় ট্রফি জিততে পারেনি এই ক্লাবটি। এবার তাদের সেই খরা কাটল।

ফাইনালে ম্যাচের শুরু থেকেই দাপট দেখাতে থাকে ফ্রাঙ্কফুর্টের খেলোয়াড়রা। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। কিন্তু দ্বিতীয়ার্ধের খেলা শুরুর ১২ মিনিটের মাথায় আচমকা গোল হজম করে বসে ফ্রাঙ্কফুর্ট। বাঁ পায়ের জোরালো শটে রেঞ্জার্সকে এগিয়ে দেন আরিবো। তবে কিছুক্ষণ পর ফ্রাঙ্কফুর্টের হয়ে সমতা ফেরান মাউরি। বক্সের ভিতরে ঢুকে পা বাড়িয়ে বল জালে জড়িয়ে দেন এই কলম্বিয়ান ফরোয়ার্ড।

এরপর আর কোনওপক্ষই গোল করতে পারেনি। যার ফলে খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। তবে সেখানেও ফলাফল থাকে ১-১। এরপর রেফারি টাইব্রেকারের নির্দেশ দেন। সেখানে ৫-৪ ফলাফলে জয় তুলে চ্যাম্পিয়ন হয় ফ্রাঙ্কফুর্ট। এই ফ্রাঙ্কফুর্টই কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার মতো বড় দলকে টুর্নামেন্ট থেকে ছিটকে দিয়েছিল। তখনই বোঝা গিয়েছিল জার্মান ক্লাবটি খালি হাতে ফিরবে না। আর সেটা এবার বাস্তবায়িত হল। 

 

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের