‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের ইতিহাস

১৯৫৪ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে সঙ্কলনে 'আমার ভাইয়ের রক্তে রাঙানো' কবিতাটি প্রথম প্রকাশিত হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একুশে ফেব্রুয়ারির ভোরেই কানে ভেসে আসে সেই কালজয়ী গান, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কী ভুলিতে পারি?’ ওই গানের মাধ্যমেই বাংলা ভাষা আন্দোলন বাঁচিয়ে রাখার জন্য আত্মবলিদান দেওয়া  ভাষা শহিদদের স্মরণ করে আজকের প্রজন্ম। বৃহস্পতিবার ভোরেই সুদূর লন্ডনে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কালজয়ী গানের রচয়িতা তথা বিশিষ্ট সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী। একটি মাত্র গান লিখে আর কোন কবি কিংবা গীতিকার অমর হয়েছেন কিনা জানা নেই।  যে গান লিখে অমর হয়েছেন গাফফার চৌধুরী, সেই গানের প্রেক্ষাপট জানেন কী?

ভাষা আন্দোলনের সময়ে ঢাকা কলেজে পড়তেন আঠেরো বছরের গাফফার চৌধুরী। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ছাত্রদের ওপর পুলিশের গুলি চালানোর খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান খোঁজ নিতে। সেই সময় আউটডোরে এক নিহত ছাত্রের লাশ দেখে তিনি বাকরুদ্ধ হয়ে পড়েছিলেন। পুলিশের গুলিতে ছাত্রটির মাথার খুলি উড়ে গিয়েছিল। নিথর দেহটি ছিল শহিদ রফিকউদ্দিনের। পরের দিন ২২ ফেব্রুয়ারি নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আর বর্বরোচিত গুলি কাণ্ডের প্রতিবাদে রাজপথে মিছিলে সামিল হয়েছিল লাখো জনতা। তাঁদের মধ্যে ছিলেন গাফফার চৌধুরীও। মিছিলে বেধড়ক লাঠি চালায় পুলিশ। লাঠির আঘাতে লুটিয়ে পড়েন তিনি।

আহত অবস্থাতেই লিখে ফেলেন, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’। ১৯৫৪ সালে হাসান হাফিজুর রহমান সম্পাদিত একুশে সঙ্কলনে  কবিতাটি প্রকাশিত হয়। কিন্তু সেই সঙ্কলন বাতিল করে পাক সরকার। পরে এক ইশতেহারে গানটি ছাপানো হয়। প্রথমে বিখ্যাত সুরকার আবদুল লতিফ কবিতাটির সুরারোপ করেন এবং ১৯৫৩ সালে গুলিস্তানের ব্রিটেনিয়া হলে ঢাকা কলেজের নবনির্বাচিত ছাত্র সংসদের অভিষেক অনুষ্ঠানে আব্দুল লতিফ ও আতিকুল ইসলাম প্রথম গানটি পরিবেশন করেন।

তবে শব্দ আর সুরের মূর্ছনায় আমাদের মানসপটে ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির ভাষাশহিদদের স্মৃতি ফিরিয়ে আনে যে গান তার সুরারোপ করেছিলেন কিংবদন্তি সুরকার আলতাফ মাহমুদ। স্বাধীনতা যুদ্ধের প্রাক্কালে ১৯৬৯ সালে জহির রায়হান ‘জীবন থেকে নেওয়া’ ছবিতে গানটি ব্যবহার করেন। বর্তমানে এই গান ইংরেজি, হিন্দি, মালয়, ফরাসি, সুইডিশ, জাপানিসহ ১২টি ভাষায় গাওয়া হয়। নিচে সম্পূর্ণ গানটি তুলে ধরা হল—

আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি

ছেলেহারা শত মায়ের অশ্রু ঝরা এ ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি

আমার সোনার দেশের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি

আমি কি ভুলিতে পারি।

জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কালবোশেখীরা

শিশু হত্যার বিক্ষোভে আজ কাঁপুক বসুন্ধরা,

দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি

দিন বদলের ক্রান্তিলগ্নে তবু তোরা পার পাবি?

না, না, না, না খুন রাঙা ইতিহাসে শেষ রায় দেওয়া তারই

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

সেদিনও এমনি নীল গগনের বসনে শীতের শেষে

রাত জাগা চাঁদ চুমো খেয়েছিল হেসে;

পথে পথে ফোটে রজনীগন্ধা অলকনন্দা যেন,

এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপা বুনো।।

সেই আঁধারের পশুদের মুখ চেনা,

তাহাদের তরে মায়ের, বোনের, ভায়ের চরম ঘৃণা

ওরা গুলি ছোঁড়ে এদেশের প্রাণে দেশের দাবীকে রোখে

ওদের ঘৃণ্য পদাঘাত এই সারা বাংলার বুকে

ওরা এদেশের নয়,

দেশের ভাগ্য ওরা করে বিক্রয়

ওরা মানুষের অন্ন, বস্ত্র, শান্তি নিয়েছে কাড়ি

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি

আজো জালিমের কারাগারে মরে বীর ছেলে বীর নারী

আমার শহীদ ভায়ের আত্মা ডাকে

জাগো মানুষের সুপ্ত শক্তি হাটে মাঠে ঘাটে বাটে

দারুণ ক্রোধের আগুনে আবার জ্বালবো ফেব্রুয়ারি

একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়