নেটফ্লিক্সের পর ৬০০ কর্মীকে ছাঁটাই করল এই সংস্থা

প্রায় ৯০০০-এর কাছাকাছি কর্মী এই সংস্থায় কর্মরত।

Share:

নিজস্ব প্রতিনিধি: গোটা বিশ্বজুড়ে দেখা দিয়েছে মুদ্রাস্ফীতি। প্রতিটি প্রান্তেই কোথাও কম, আবার কোথাও বেশি। যার প্রভাব পড়তে চলেছে কর্মক্ষেত্রের বিভিন্ন সংস্থায়। ফলে চাকরি হারাচ্ছেন অসংখ্য মানুষ। সম্প্রতি এমনই একটি পদক্ষেপ নিয়েছে Cars24। সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি করার এই প্ল্যাটফর্মটি একই সঙ্গে ৬০০ জন কর্মচারীকে ছাঁটাইয়ের নোটিশ ধরাল। Cars24-এর এমন সিদ্ধান্তে অনেকেই হতবাক হয়েছেন। কারণ, গত কয়েকমাসে আন্তর্জাতিক স্তরে ব্যবসা বেশ ভালো মতোই বাড়িয়ে ছিল Cars24। 

জানা গিয়েছে, প্রায় ৯০০০-এর কাছাকাছি কর্মী এই সংস্থায় কর্মরত। এছাড়া বিনিয়োগকারীদের ভালোমতোই বিনিয়োগ রয়েছে এই সংস্থায়। তা সত্ত্বেও কেন Cars24 এই বিপুল পরিমান কর্মীদের ছাঁটাই করার সিদ্ধান্ত নিল সেটা একেবারেই পরিষ্কার নয়। রিপোর্ট অনুযায়ী, ছাঁটাই হওয়ার নোটিশ পাওয়া কর্মীদের অধিকাংশই ভারতীয় এবং জুনিয়র পদে কর্মরত। তবে Cars24 এই কথা অস্বীকার করেছে। সংস্থার মুখপাত্রের তরফ থেকে জানানো হয়েছে যে, এটা একটি স্বাভাবিক প্রক্রিয়া। প্রতিবছরই এই প্রক্রিয়া অনুসরণ করা হয়। 

আশঙ্কা করা হচ্ছে ভবিষ্যতে আরও কর্মীকে ছাঁটাই করতে পারে Cars24। দিন কয়েক আগে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সও ১৫০ জন কর্মীকে ছেঁটে ফেলেছিল।

ভারতে ফের বসবে ক্রিকেট বিশ্বকাপের আসর, ঘোষণা আইসিসির

কার্তিক শুক্লপক্ষ সপ্তমীতে অর্থলাভের যোগ, ভাগ্য খুলতে পারে এই রাশির জাতকদের

পুলিশকে লক্ষ্য করে দ্বিতীয়বার গুলি! পাল্টা এনকাউন্টারে খতম রতন

কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে এনকাউন্টারে খতম করল পুলিশ

হাসিনার প্রত্যাবর্তনের আগেই বাংলাদেশে অশান্তি ছড়ানোর অভিযোগ, কাঠগড়ায় আওয়ামী লিগ

বছরে প্রায় ৪ কোটি টাকা বেতন, কী যোগ্যতায় মিলবে অ্যানথ্রপিকে এই চাকরি?

‘সব আদিবাসীদের জমির অধিকার দেওয়া হবে,’ ঝাড়গ্রামে বড় ঘোষণা শুভেন্দুর

২৪ ক্যারেটের সোনার রাস্তার উপর দিয়ে হাঁটবেন পর্যটকরা! নতুন চমক দিতে চলেছে দুবাই

বোলারদের দাপটে নিউজিল্যান্ড বধ করে ৩-১ ব্যবধানে সিরিজ জিতল গিলরা

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

ঋতব্রতদের চ্যালেঞ্জ জানিয়ে তিন ট্রাক ভর্তি নথি নিয়ে কমিশনে হাজির মমতাপন্থী তৃণমূল

রাজাকে কর দিত না পাড়া, আজও রাজবাড়ির পথ এড়িয়ে চলেন নেদের পাড়ার জগদ্ধাত্রী

তোলাবাজির প্রতিবাদ করতে গিয়ে বেধড়ক মারধরের জেরে নিহত বিজেপি কর্মী, চাঞ্চল্য পানিহাটিতে