বসুন্ধরার বিরুদ্ধে দলের ঘুরে দাঁড়ানোর আশায় ফেরান্দো

চলতি এএফসি কাপের মূলপর্বের শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি এটিকে মোহনবাগান।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি এএফসি কাপের মূলপর্বের শুরুটা একেবারেই ভালোভাবে করতে পারেনি এটিকে মোহনবাগান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আই লিগ চ্যাম্পিয়ন  গোকুলাম এফসি-র কাছে ৪-২ ব্যবধানে হারতে হয়েছে সবুজ-মেরুনকে। রক্ষণ থেকে শুরু করে আক্রমণ সমস্ত ক্ষেত্রেই অতি জঘন্য ফুটবলের নিদর্শন তুলে ধরেছিল রয় কৃষ্ণ অ্যান্ড কোম্পানি। ম্যাচ শেষে মেরিনার্সদের তুলোধনা করে গোকুলামের কোচ দাবি করেছিলেন যে, আইএসএল এবং আই লিগের মধ্যে বিশেষ কোনও তফাৎ নেই। তার ওপর ডিফেন্ডার তিরির চোট বেশ চিন্তায় রেখেছে এটিকে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।

জানা গিয়েছে, তিরির পরিবর্তে শনিবার বসুন্ধরা কিংসের বিরুদ্ধে মাঠে নামতে পারেন কার্ল ম্যাকহিউ। আর বাংলাদেশের এই দলটির এবার ঘরোয়া লিগে চ্যাম্পিয়ন হয়েছে। তাই তাদের হালকাভাবে নিলে যে, ফের বিপদ ঘটতে পারে সেটা খুব ভালো করেই জানেন ফেরান্দো। তাই ফুটবলারদের আলাদা করে সতর্ক করে দিয়েছেন তিনি। আর এই ম্যাচে জিততে না পারলে এটিকে মোহনবাগানের এএফসি কাপের পরবর্তী রাউন্ডে যাওয়া পুরোপুরি অনিশ্চিত হয়ে যাবে। তবে বাগান কোচ আশা রাখছেন যে বসুন্ধরার বিরুদ্ধে দল ঘুরে দাঁড়াবেই।

তিনি জানান, ‘আমাদের বেশ কয়েকটা দিকে নজর রাখতে হবে, আর ভুলগুলিকে শোধরাতে হবে। বসুন্ধরা খুবই ভালো দল। তাই ওদের বিরুদ্ধে জিততে গেলে আমাদের সেরাটাই দিতে হবে। আর সেটাই হল এখন দলের একমাত্র লক্ষ্য। খুব কঠিন একটা ম্যাচ হতে চলেছে বললেই চলে। তবে আমার ছেলেরাও সেরাটা দেওয়ার জন্য তৈরি। দলের অনেকেরই ছোটো-খাটো চোট রয়েছে’। 

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ