জিতলেই প্লে-অফ, মুম্বইয়ের বিরুদ্ধে কার্যত কোয়ার্টার ফাইনালে নামছেন পন্থরা

হ্যাঁ, এটাই হল এই জনপ্রিয় টি-২০ ফ্রাঞ্চাইজি লিগটির সাফল্য যেখানে শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয় প্লে-অফের চারটি দলকে পাওয়ার জন্য।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের লিগ পর্ব একেবারে শেষের দিকে এসে গিয়েছে। তবে এখনও প্লে-অফের একটি দল চূড়ান্ত হয়নি।  হ্যাঁ, এটাই হল এই জনপ্রিয় টি-২০ ফ্রাঞ্চাইজি লিগটির সাফল্য যেখানে শেষ পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয় প্লে-অফের চারটি দলকে পাওয়ার জন্য। শনিবাসরীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস। আর দিল্লির কাছে এই ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনালে গিয়ে দাঁড়িয়েছে। কারণ, এই ম্যাচ জিতলেই চতুর্থ দল হিসেবে আইপিএলের প্লে-অফে প্রবেশ করে যাবে ঋষভ পন্থ অ্যান্ড কোম্পানি। আর হারলে প্লে-অফের টিকিট পেয়ে যাবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। 

লিগ টেবিলে একেবারে তলায় থাকলেও মুম্বই ইন্ডিয়ান্সকে হালকাভাবে নিতে নারাজ দিল্লি টিম ম্যানেজমেন্ট। কারণ, তারা খুব ভালো করেই জানেন খোঁচা খাওয়া মুম্বই কতটা বিপজ্জনক। আর রোহিত শর্মা অ্যান্ড কোম্পানির হারানোর কিছু নেই, তাই তারা অনেকটাই চাপমুক্ত হয়ে মাঠে নামতে পারবেন।

অন্যদিকে, দিল্লির কাছে এই ম্যাচ ডু অর ডাই। জিততে না পারলে তীরে এসে তরী ডোবার মতো প্লে-অফের টিকিট হাতছাড়া হয়ে যাবে তাদের। তবে চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত ওয়ার্নার, মার্শরাও। গত দুই ম্যাচে জয় তাদের অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলেছে। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বইয়ের বিরুদ্ধে জয় ছাড়া আর কিছুই ভাবছেন না দিল্লির ক্রিকেটাররা। 

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ