লিস্টনের হ্যাটট্রিক, এএফসি কাপে বড় ব্যবধানে জয় তুলে নিল এটিকে মোহনবাগান

বৃষ্টি ভেজা যুবভারতী মাতালেন লিস্টন কোলাসো। কেরিয়ারের প্রথম হ্যাটট্রিকটা করে বসলেন এটিকে মোহনবাগানের এই ফরোয়ার্ড।

Share:

এটিকে মোহনবাগান-৪ (লিস্টন হ্যাটট্রিক), ডেভিড উইলিয়ামস          

বসুন্ধরা কিংস-০

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি ভেজা যুবভারতী মাতালেন লিস্টন কোলাসো। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকা দর্শকদের একবিন্দু নিরাশ করলেন না তিনি। চলতি এএফসি কাপের গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কেরিয়ারের প্রথম হ্যাটট্রিকটা করে বসলেন এটিকে মোহনবাগানের এই ফরোয়ার্ড। সেই সঙ্গে মাঠে উপস্থিত হওয়া আপামর সমর্থকদের মনও ভরিয়ে দিলেন। বৃষ্টি মুখর সন্ধ্যায় ম্যাচ উপভোগ করলেন তারা। শনিবাসরীয় সন্ধ্যায় ৪-০ ব্যবধানে ম্যাচ জিতল সবুজ-মেরুন ব্রিগেড। আর একটি গোল করলেন ডেভিড উইলিয়ামস। ভাগ্য সুপ্রসন্ন থাকলে এদিন আরও বড় ব্যবধানে জিততে পারত মেরিনার্স। 

এদিন ঝড়ো হাওয়া বৃষ্টির কারণে ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ পরই বন্ধ হয়ে যায়। তবে এই প্রাকৃতিক দুর্যোগ থামলে ৫১ মিনিট পর খেলা ফের আরাম্ভ হয়। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলছিল জয়ের জন্য মরিয়া হয়ে থাকা এটিকে মোহনবাগানের ফুটবলাররা। কারণ, গত ম্যাচে গোকুলাম কেরালার কাছে ৪-২ ব্যবধানে পরাজিত হয়েছিল তারা। তাই এদিন তাদের জয়ের তাগিদটা বেশ ভালো মতোই ছিল। এরই মাঝে ২১ মিনিটের মাথায় এগিয়ে যাওয়া সুযোগ চলে এসেছিল বাংলাদেশের দল বসুন্ধরা কিংসের কাছে, কিন্তু রিমনের শট বার পোস্টে লেগে প্রতিহত হয়।

এরপর ২৫ মিনিটের মাথায় গোল করে বাগানকে এগিয়ে দেন লিস্টন কোলাসো। প্রতিপক্ষের ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের ভুল থেকে গোল করেন এটিকে মোহনবাগানের এই ফুটবলার। এর রেশ কাটতে না কাটেই ৩৩ মিনিটে জনি কাউকোর বাড়ানো দুর্দান্ত একটি পাস থেকে বল জালে জড়িয়ে ব্যবধান দ্বিগুণ করেন সেই লিস্টনই। ফলে ২-০-তে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফেরান্দো দল। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর সাত মিনিট পরই নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন কোলাসো। তারপর ৭৭ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন অজি ফরোয়ার্ড ডেভিড উইলিয়ামস। ম্যাচের সেরা হয়েছেন লিস্টন কোলাসো। এই জয়ের ফলে এএফসি কাপের পরবর্তী রাউন্ডের আশা ভালোভাবেই বাঁচিয়ে রাখল কলকাতার এই খ্যাতনামা ক্লাবটি।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ