ফিলিপাইনসে ঘূর্ণিঝড় ‘কম্পাসু’র দাপটে নিহত ৯, নিখোঁজ ১১

মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্যেই উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ভয়ঙ্কর শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কম্পাসু’-এর ছোবলে বিপর্যস্ত দ্বীপরাষ্ট্র ফিলিপাইনসের বিস্তীর্ণ এলাকা। উপকূলবর্তী এলাকার ঘূর্ণিঝড়ের দাপটে এখনও পর্যন্ত ৯ জন প্রাণ হারিয়েছেন। নিখোঁজ রয়েছেন ১১ জন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে প্রশাসনের আশঙ্কা। ক্ষতিগ্রস্ত এলাকায় ইতিমধ্যেই উদ্ধারকার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা।

আন্তর্জাতিক বার্তা সংস্থা ‘রয়টার্স’ জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে ফিলিপাইনসের বেশ কয়েকটি উপকূলবর্তী এলাকায় আছড়ে পড়ে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কম্পাসু’। আঘাত হানার বেশ কয়েক ঘন্টা আগে থেকেই উকপূলবর্তী এলাকায় প্রবল বেগে ঝড়ো হাওয়া বইতে শুরু করে। ঝড়ের দাপটে একের পর এক বাড়িঘর ভেঙে গুঁড়িয়ে যায়। বিদ্যু‍ৎ সংযোগও ছিন্ন হয়ে পড়ে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, যে সব স্থানে ‘কম্পাসু’ আছড়ে পড়েছিল, সেখানে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ১০০ কিলোমিটারের বেশি। ঝড়ো বাতাস ও মুষলধারে বৃষ্টির ফলে একাধিক জায়গায় ভূমিধসের ঘটনার খবর পাওয়া গিয়েছে। ভূমিধসে দেশের উত্তরাঞ্চলীয় প্রদেশ বেনগুয়েতে ৪ জন প্রাণ হারিয়েছেন। দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় দ্বীপরাজ্য পালাওয়ানে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন আরও ৫ জন। এছাড়াও ১১ জন নিখোঁজ রয়েছে বলে খবর পাওয়া মিলেছে।

ফিলিপাইনসের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড় দুর্বল হওয়ার পরেই যুদ্ধকালীন ত‍ৎপরতায় উদ্ধারকার্য শুরু হয়েছে। তবে ঝড়ে গাছ ভেঙে পড়ার কারণে বহু জায়গায় পৌঁছতে পারছেন না উদ্ধারকারীরা। ফলে কত জনের প্রাণহানি ঘটেছে এবং কত পরিমাণ সম্পত্তি ক্ষতি হয়েছে, তার খতিয়ান এই মুহুর্তে জানানো সম্ভব নয়।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার