ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড দিল্লি, ব্ল্যাকআউট, ব্যাহত বিমান পরিষেবা

৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লিতে ভয়াবহ ঝড়। ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৯০ কিলোমিটার। ঝড়ের দাপটে সাতসকালেই রাজধানী অন্ধকারে ডুবে যায়।  বিমানযাত্রীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করতে বাধ্য হয় বিমান পরিবহণ সংস্থাগুলিও।

দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের টুইটার হ্যান্ডেলে টুইট করে জানায়, ‘প্রাকৃতিক দুর্যোগের কারণে বিমান পরিষেবা ব্যাহত হচ্ছে। প্রত্যেক বিমানযাত্রীকে অনুরোধ করা হচ্ছে, রওনা দেওয়ার আগে তারা যেন সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে কথা বলে নেয়। ‘ পরে বেশ কয়েকটি বিমান সংস্থা তাদের টুইটার হ্যান্ডেলে জানায়, প্রাকৃতিক দুর্যোগের কারণ নির্ধারিত সময়ে কোনও বিমান গন্তব্যের উদ্দেশে রওনা দিতে পারবে না।  

ঝড় শুরু হয় সোমবার ভোর পাঁচটা থেকে। তাণ্ডব চালায় টানা দুঘণ্টা।  সাড়ে ছ’টা নাগাদ মৌসম ভবনের তরফ থেকে বলা হয়, দিল্লি এবং দিল্লি সংলগ্ন এলাকায় ৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া আরও দু’ ঘণ্টা চলতে পারে। সেই সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিও হবে। কোথাও কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ঘনঘন  বাজ শব্দ। দিল্লির বেশ কিছু এলাকা জলে ডুবে গিয়েছে। রাস্তায় প্রবল যানজট। রানওয়েতে জল দাঁড়িয়ে যাওয়ায় বিমান পরিষেবা বেশ কিছুক্ষণের জন্য বন্ধ রাখতে হয়েছিল।  

গত কয়েক দিন ধরেই তীব্র গরমের দাবদাহে পুড়ছিল দিল্লি। রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা একসময় ৪৯ ডিগ্রি ছাড়িয়ে যায়। দিল্লিবাসী অপেক্ষা করছিল বৃষ্টির। সোমবার সকাল থেকে বৃষ্টি শুরু হওয়ায় রাজধানী বাসিন্দারা কিছুটা হলেও স্বস্তিতে। 

আরও পড়ুন গরমে ‘জ্বলছে’ দিল্লি, তাপমাত্রা ৫০ ছুঁইছুঁই ডিগ্রি, জারি রেড অ্যালার্ট

কালীপুজোর আগের দিনেই আগুনে ভস্মীভূত গোটা মণ্ডপ, চোখে জল উদ্যোক্তাদের

ভারতের গ্র্যান্ড ক্যানিয়নের পাশাপাশি ঘুরে আসুন ‘বেলুম গুহা’ও, রইল খুঁটিনাটি তথ্য

ভরা বাজারে বন্দুকবাজের গুলিতে মৃত্যু হল তিনজনের, আহত ১২

সুজি কিংবা গাজর নয়, আপেল দিয়েই বানান সুস্বাদু স্বাদের হালুয়া! রইল সহজ রেসিপি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে লড়াই চলবে,’ বললেন অভিজিৎ দীপক

আতশবাজির ধোঁয়া থেকে চোখ বাঁচাবেন কীভাবে? সুরক্ষিত থাকতে মানুন এই ৫ নিয়ম

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

শর্তের বিনিময়ে দক্ষিণেশ্বরেও রিল শ্যুটের অনুমতি পেলেন ব্লগাররা

‘প্রেসিডেন্সি, যাদবপুর থেকে দেশবিরোধীদের হটাব,’ দৃপ্তকণ্ঠে ঘোষণা শুভেন্দুর

এগরোল-চাউমিনের দাম ১০ টাকা! সস্তায় মুখরোচক ফাস্টফুড খাওয়াচ্ছেন ছায়াদেবী

মাত্র ৫ টাকাতেই চিকেন-ভাত! পেট ভরে খেল শান্তিপুরবাসী

‘কাজের সূত্রে ভিন রাজ্যে গেলেও জব কার্ড বাতিল নয়,’ ঘোষণা দিলীপের