মধ্য গগনে দাবা খেলায় মজলেন অশ্বিন

 গত শুক্রবার চেন্নাই সুপার কিংসকে হারানোর চলতি আইপিএলের পরই প্লে-অফের টিকিটটা পেয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শুক্রবার চেন্নাই সুপার কিংসকে হারানোর চলতি আইপিএলের পরই প্লে-অফের টিকিটটা পেয়ে গিয়েছে রাজস্থান রয়্যালস। আগামীকাল তথা মঙ্গলবার সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে গুজরাট টাইটানসের মুখোমুখি হবে সঞ্জু, বাটলার, অশ্বিন, বোল্টরা। গত শনিবার নিরাপদেই শহর কলকাতায় এসে পৌঁছেছে পিঙ্ক আর্মি। তবে মহানগরে আসার বিমান যখন মাঝ আকাশে ছিল তখন অন্য এক খেলাতে মেতেছিলেন রাজস্থানের ক্রিকেটার রবিচন্দ্রন অশ্বিন। অভিজ্ঞ এই অফস্পিনারকে দেখা গেল বিমানের মধ্যেই দাবা খেলতে। সেই ভিডিওই এদিন রাজস্থান  রয়্যালসের টুইটারে পোস্ট করা হল। 

সেই ভিডিওতে দেখা গিয়েছে যে, প্রতিপক্ষকে বেশ দ্রুত দাবার চাল দিচ্ছেন অশ্বিন। তবে উল্টো দিকে তাঁর বিপক্ষে কে খেলছিলেন সেটা বোঝা যায়নি। তবে জানা গিয়েছে, রাজস্থান দলের আরেক সদস্য যুজভেন্দ্র চাহালও দাবায় বেশ পটু। তবে অনেকেরই মতে বিমানে অশ্বিনের বিপক্ষে চাহাল খেলছিলেন না।

এবারে আইপিএলে বেশ ভালো ছন্দেই রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। এখনও পর্যন্ত ১২ টি উইকেট এবং ১৮৩ রান করেছেন তিনি। যার মধ্যে রয়েছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে অপরাজিত ৪০ রানের ইনিংস। 

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন