শুভেন্দু গড়ে ভাঙন! ২০০ গেরুয়া নেতা-কর্মীর গণ ইস্তফার হুমকি

ইস্তফা দিতে প্রস্তুত ২ জন সাধারণ সম্পাদক,  ২ জন সহ–সভাপতি এবং মহিলা মোর্চার মণ্ডল সভাপতি ও যুব মোর্চার মণ্ডল সভাপতি সহ ২০০ বিজেপি কর্মী। 

Share:

নিজস্ব প্রতিনিধি: মণ্ডল সভাপতি বদলকে কেন্দ্র করে ফের উত্তাল বিজেপি (BJP) শিবির। রাজ্য জুড়ে বিজেপিতে ফাটলের ধাক্কা আবার লাগল শুভেন্দু গড়ে। নন্দীগ্রাম- ১ দক্ষিণ মণ্ডলের সভাপতিকে সরানো হয়েছে সম্প্রতি, তাঁর জায়গায় আনা হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। আর তা নিয়েই ক্ষোভ। ক্ষোভের সুরে উত্তাল নন্দীগ্রাম। দেওয়া হয়েছে গণ ইস্তফার হুমকি। কতজন ছাড়তে চলেছেন দল? প্রায় ২০০ বিজেপি নেতা-কর্মী পদ্মশিবির ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন। যা নিয়ে চরম অস্বস্তিতে বিজেপি শিবির।

গণ ইস্তফার হুমকি চিঠি ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জেলা বিজেপি নেতৃত্বের কাছে। শুধু তাই নয় চিঠি পাঠানো হয়েছে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের কাছেও। আগে নন্দীগ্রাম- ১ দক্ষিণ মণ্ডলের সভাপতি ছিলেন জয়দেব মণ্ডল। তাঁকে সরানো হয়েছে। সেই জায়গায় পদ দেওয়া হয়েছে শ্যামাপ্রসাদ মাইতিকে। আর তা নিয়েই ক্ষুব্ধ বিজেপি শিবিরের বড় অংশ। ইতিমধ্যেই বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা সেরে ফেলেছেন বৈঠক। সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে গণ ইস্তফার। সেই হুমকি চিঠি পাঠানো হয়েছে জেলা সভাপতি তপন বন্দ্যোপাধ্যায়। বিক্ষুব্ধরা এখানেই থেমে নেই। চিঠি পাঠানো হয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কাছেও। ইস্তফা দিতে প্রস্তুত ২ জন সাধারণ সম্পাদক,  ২ জন সহ–সভাপতি এবং মহিলা মোর্চার মণ্ডল সভাপতি ও যুব মোর্চার মণ্ডল সভাপতি সহ ২০০ বিজেপি কর্মী। 

খোদ শুভেন্দু গড়েই চরম বিপাকে বিজেপি। উল্লেখ্য, ব্যারাকপুরের সাংসদ তৃণমূলে প্রত্যাবর্তন করতেই আবারও চরম বিপাকে পড়েছে বিজেপি। দিল্লি ছুটে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অন্যদিকে  বিজেপির শীর্ষ নেতৃত্ব বসে বৈঠকে। কারণ, ভাটপাড়া সহ বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলায় অর্জুন নেই মানে বিজেপি শূণ্য, একথা শোনা যাচ্ছে বিজেপির অন্দরেই। ভাটপাড়া ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর।  কিন্তু বিজেপির অন্দরেই প্রশ্ন ‘ফেল করা’ শুভেন্দু অধিকারীকে দায়িত্ব দিয়ে আদৌ কোনও লাভ হবে কি?

সোমবারের বৈঠকে উপস্থিত ছিলেন বং বিজেপি পর্যবেক্ষক ও বিজেপি সাইবার সেল প্রধান অমিত মালব্য, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। উপস্থিত ছিলেন একাধিক নেতৃত্ব। সেখানেই এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ২৫ মে ব্যারাকপুরে বিজেপির সাংগঠনিক বৈঠক। সেখানে নেতৃত্ব দেওয়ার কথা শুভেন্দুর।

কিন্তু বিজেপির অন্দরে শুভেন্দুকে একাংশ ‘ফেলু’ নামে ডাকে। দেখা গিয়েছে, যেখানেই বিজেপির দায়িত্বে ছিলেন শুভেন্দু, সেখানেই ভরাডুবি হয়েছে গেরুয়া শিবিরের। সম্প্রতি আসানসোল উপনির্বাচনের দায়িত্বে ছিলেন শুভেন্দু। তাতে বিজেপির লাভ নয়, হয়েছে ভরাডুবি। ব্যাপক জয় ছিনিয়ে নিয়েছে জোড়াফুল শিবির থেকে শত্রুঘ্ন সিনহা। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল নিজে স্বীকার করে নিয়েছিলেন দলের ব্যর্থতা। বলেছিলেন, অজুহাত দিয়ে লাভ হবে না।

এদিকে, অর্জুন সিং দল ছাড়ায় বারবার বিজেপির অন্দরেই প্রশ্নবাণে জর্জরিত হতে হয়েছে শুভেন্দু অধিকারী ও সুকান্ত মজুমদারকে। বিজেপির অন্দরেই শুরু হয়েছে কাদা ছোঁড়াছুঁড়ি। উল্লেখ্য, অর্জুন সিং পদ্মশিবির ছাড়ার পর তাঁর সাংসদ পদ এবং নিরাপত্তা নিয়ে বৈঠক করতে দিল্লি গিয়েছেন দিলীপ ঘোষ। শুধু তাই নয়, আলোচনা হবে বিজেপির ব্যারাকপুর সাংগঠনিক জেলার সাংগঠনিক পরিস্থিতি নিয়েও। এদিকে এদিনেই পদ্ম শিবিরের তথাগত রায় বলেছেন, অর্জুনের ঘর ওয়াপসিকে স্বাগত। বাকিরাও কবে যাবেন, তা দেখার। সেই প্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেন, ‘বিজেপিতে তথাগত রায় থাকলে তৃণমূলের দরকার নেই’। আবার অর্জুন সিং পদ্ম ফেলে দেওয়ায় ওই শিবির থেকেই সাংসদ অনুপম হাজরার আক্ষেপ, দল একজন ভাল সংগঠককে হারাল। ভাল নেতা ছিল অর্জুন। বিজেপির ক্ষতি হয়ে গেল। অর্জুন সিং বলেছিলেন, বিজেপি মানে ফেসবুক দল। এসি রুমে বসে রাজনীতি বা কাজ করা যায় না। এই দলে সংগঠন করা লোকেরা কাজ করতে পারে না, বলেও কটাক্ষ করেন তিনি। অর্জুন হুঁশিয়ারি, তাঁর ছেলে পবন সিং যোগ দিচ্ছেন তৃণমূলে। শুধু তাই নয় তিবি বলেন, যে কোনও মুহূর্তে উপ নির্বাচন হলে তিনি প্রস্তুত। তাঁর দাবি জয়ী হবে তৃণমূল। বলেন, উন্নয়ন মানেই মমতা বন্দ্যোপাধ্যায়। আরও বলেন, তৃণমূল ছেড়েছিলেন ভুল বুঝে। এখন জোড়াফুল শিবির তাঁকে যা দায়িত্ব দেবে, তিনি সেই দায়িত্ব পালন করবেন। অর্জুন দাবি করেছেন, আরও ৫ সাংসদ তৃণমূলে যোগ দেবেন শীঘ্রই। শুধু তাই নয় বিজেপি শিবিরে শোনা যাচ্ছে ৭ সাংসদ ছাড়তে পারেন দল।

উল্লেখ্য, পুরভোটে খর্ব হয়েছিল অধিকারী পরিবারের ৩১ বছরের গর্ব। কাঁথি ছিল শুভেন্দু গড় নামেই পরিচিত। তবে ভোটের ফলে দেখা গিয়েছিল বিজেপি শিবিরের জয়জয়কার। শুভেন্দুর নিজের গড়েই হার হয়েছিল বিজেপির। বিজেপিতেই প্রশ্ন, বারবার ‘ফেলু’ শুভেন্দুকে দায়িত্ব দিয়ে কি লাভ হবে গেরুয়া শিবিরের, না কি জুটবে ‘চিরপরিচিত শুভেন্দু নেতৃত্বে ব্যর্থতা’। এই প্রসঙ্গে যখন চাপা উত্তেজনা বিজেপি শিবিরে, তখনই শুভেন্দু গড়ে ভাঙনে ফের বিপাকে বিজেপি শিবির। আবারও ‘ফেল’ শুভেন্দু অধিকারী!

আগামী চারটি রবিবার ব্লু লাইনে দীর্ঘক্ষণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের