IPL 2022: ইডেনে ম্যাচ দেখতে আমন্ত্রণ মমতাকে, পাল্টা শুভেচ্ছা চিঠি মুখ্যমন্ত্রীর

প্লে অফ ম্যাচ আয়োজনে সিএবি সফল হবে বলে আশাপ্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের প্লে-অফ ম্যাচ ঘিরে ক্রিক্রেট জ্বরে রীতিমতো আক্রান্ত মহানগর। আজ মঙ্গলবার ও আগামিকাল বুধবার ক্রিকেটের নন্দন কানন ইডেন গার্ডেনে আইপিএলের প্লে-অফে মুখোমুখি হতে চলেছে প্রথম চারটি দল। আর ওই ম্যাচ দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাল সিএবি। বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থার প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া ইতিমধ্যেই রাজ্যের প্রশাসনিক প্রধানকে আমন্ত্রণপত্র পাঠিয়েছেন। আর সেই আমন্ত্রণপত্রের জবাবে প্লে-অফ ম্যাচ সুষ্ঠভাবে আয়োজন করার জন্য সিএবি প্রেসিডেন্টকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

সোমবার সিএবি প্রেসিডেন্টকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আমাকে আইপিএলের প্লে-অফ ম্যাচ দেখতে যাওয়ার জন্য আমন্ত্রণ জানানোয় সিএবি’কে অনেক-অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমন্ত্রণ পেয়ে আমি ভীষণ সম্মানিত বোধ করছি। সেই সঙ্গে  কলকাতা যে আবার আইপিএলের ম্যাচ আয়োজন করার দায়িত্ব পেয়েছে, সেটা সত্যি খুশির খবর। অনেক প্রতীক্ষার পরে বাংলার মানুষ আবার আইপিএলের মতো জনপ্রিয় প্রতিযোগিতার ম্যাচ দেখার সুযোগ পাবেন। প্লে-অফের দুটি ম্যাচই সফল হোক। প্রতিযোগী দলগুলির প্রতিও শুভেচ্ছা রইল। সিএবি-কেও অনেক শুভেচ্ছা।’

উল্লেখ্য আজ প্রথম প্লে-অফ ম্যাচে গুজরাত টাইটানসের মুখোমুখি হবে প্রথমবার আইপিএলের শিরোপা ছিনিয়ে নেওয়া রাজস্থান রয়্যালস। আর আগামিকাল দ্বিতীয় ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ইতিমধ্যেই কলকাতায় পৌঁছে গিয়েছে চারটি দলই। তবে ধুন্ধুমার লড়াই উপভোগ করার ক্ষেত্রে বাধ সাধতে পারে বৃষ্টি অসুর।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ