প্রতীক্ষার অবসান, ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন

সকাল দশটায় পদ্মা সেতু জাতির উদ্দেশে উ‍ৎসর্গ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ ঘোষিত হল। আগামী ২৫ জুন সকাল দশটায় পদ্মা সেতু জাতির উদ্দেশে উ‍ৎসর্গ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার এ কথা জানিয়েছেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই সেতু দিয়ে যান চলাচল শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের অন্যতম প্রধান বিরোধী দল বিএনপি নেতাদেরও আমন্ত্রণ জানানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প বহুমুখী পদ্মা সেতু। দক্ষিণবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে নয়া সেতু। সেতু মোট লম্বা প্রায় দশ কিলোমিটার। তার মধ্যে মূল সেতু ৬ দশমিক ১৫ কিলোমিটার। আর সেতুতে ওঠার মুখে দুই প্রান্তে উড়ালপথ রয়েছে ৩ দশমিক ৬৮ কিলোমিটার। স্বপ্নের সেতু নির্মাণ খরচ ধরা হয়েছে ৩০ হাজার ১৯৩ কোটি টাকা। প্রথমে বিশ্বব্যাঙ্ক সেতু নির্মাণের জন্য অর্থ জোগানে রাজি হলেও পরে মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে পিছিয়ে যায়। শেষ পর্যন্ত বিদেশি অর্থ সাহায্য ছাড়াই স্বপ্নের সেতু নির্মাণ করার উদ্যোগ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শাসকদলের একাধিক নেতা সেতুর নাম প্রধানমন্ত্রীর নামে করার দাবি জানালেও সেই আবদার খারিজ করে দিয়েছেন শেখ হাসিনা। ফলে পদ্মা সেতু-ই নাম থাকছে।

ইতিমধ্যেই সেতু ব্যবহারের জন্য টোল ট্যাক্স ঘোষণা করা হয়েছে। অন্যান্য সেতুর চেয়ে পদ্মা সেতু পার হওয়ার খরচ অনেকটাই বেশি। সেতু পারের জন্য মোটরবাইককে দিতে হবে ১০০ টাকা। ব্যক্তিগত গাড়ি ও জিপের জন্য কর ধরা হয়েছে ৭৫০ টাকা। পিকআপ ভ্যানের জন্য এক হাজার ২০০ টাকা। মাইক্রোবাসকে দিতে হবে এক হাজার ৩০০ টাকা। ৩১ আসন বিশিষ্ট ছোট বাসের জন্য এক হাজার ৪০০ টাকা, মাঝারি বাসের জন্য দুই হাজার টাকা এবং বড় বাসকে দুই হাজার ৪০০ টাকা টোল দিতে হবে।

৩০ বছর বাদে ঢাকাই নায়ক সালমান শাহর দেহাবশেষ কবর থেকে তোলার নির্দেশ

হাসপাতাল চত্বরে বিলি হাজার মিষ্টি, সাজোয়া গাড়ি, বাজনা নিয়ে বরণ গৃহলক্ষ্মীকে

মোদিকে নিজের হাতে ঝালমুড়ি বানিয়ে খাওয়ালেন শুভেন্দু অধিকারী, ভাইরাল ভিডিও

‘অভিনয় ছেড়ে দিয়েছেন মৌসুমী চট্টোপাধ্যায়’, গুজব শুনেই রেগে আগুন ‘পিকু’ অভিনেত্রী

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ’, দায়িত্ব পেয়ে বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা