IPL 2022: সুখবর, ইডেন থেকে সরছে বৃষ্টির মেঘ

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চার ঘন্টার মধ্যে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রিকেট প্রেমীদের জন্য আপাতত স্বস্তির খবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। মঙ্গলবার বিকালে আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন সন্ধেয় কালবৈশাখী ও বৃষ্টি দুইয়ের তেমন সম্ভাবনা নেই। অন্তত আগামী চার ঘন্টায় বৃষ্টি নামছে না। ইডেন থেকে সরেছে বৃষ্টির মেঘ।

দীর্ঘদিন বাদে কলকাতায় বসছে আইপিএলের আসর। কিন্তু মঙ্গলবারের প্রথম প্লে-অফ ম্যাচে বৃষ্টি অসুর ভিলেন হয়ে উঠতে পারে বলে পূর্বাভাস দিয়েছিলেন আলিপুর আবহাওয়া দফতরের আবহবিদরা। আর সেই পূর্ভাভাসের পরেই ক্রিকেট প্রেমীদের মনে একটাই প্রশ্ন উঁকি দিয়েছিল, তাহলে কী একটা ধুন্ধুমার ম্যাচ দেখা থেকে বঞ্চিত হতে হবে? বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়ারা অবশ্য প্রথম থেকেই আশাবাদী, কালবৈশাখীর তাণ্ডব না চললে ম্যাচ ভেস্তে যাবে না। এদিন দুপুরেও হাসতে-হাসতে সৌরভ বলেছেন, ‘ভালভাবে পিচ ও মাঠ ঢাকা দেওয়া রয়েছে। ম্যাচের সময়ে যদি বৃষ্টি নামেও, তাহলেও বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে ম্যাচ শুরু করে দেওয়া হবে।’

প্রথম প্লে-অফ ম্যাচে বৃষ্টি হবে কী হবে না, তা নিয়ে জোর চর্চার মধ্যেই বিকালে কলকাতার ক্রিকেটপ্রেমীদের সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। জানিয়ে দেওয়া হয়েছে, আগামী চার ঘন্টার মধ্যে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনাও কম। অর্থা‍ৎ এখনও পর্যন্ত বরুণ দেবতাও ক্রিকেট প্রেমীদের প্রতি সদয় রয়েছেন।

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের