ইডেনে মিলার ঝড়, রাজস্থানকে উড়িয়ে ফাইনালে পা রাখল গুজরাত

আইপিএলের মঞ্চে প্রথমবার পা রেখেই বাজিমাত করে দিল গুজরাত টাইটানস।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের মঞ্চে প্রথমবার পা রেখেই বাজিমাত করে দিল গুজরাত টাইটানস। ইডেনে প্রথম কোয়ালিফায়ারে জিতে সরাসরি টুর্নামেন্টের ফাইনালে পা রাখল হার্দিক পান্ডিয়া অ্যান্ড কোম্পানি। ক্রিকেটের নন্দন কাননে প্রতিপক্ষ রাজস্থান রয়্যালসকে ৭ উইকেটে হারাল তারা। ব্যাটসম্যানদের দাপটে তিন বল বাকি থাকেই জয় তুলে নিল টাইটানসরা। হার্দিক পান্ডিয়া (৪০) এবং ডেভিড মিলারের (৬৮) অপরাজিত ইনিংসের ওপর ভর করে জেতার জন্য প্রয়োজনীয় রান তুলে নিতে সক্ষম হয় জনপ্রিয় ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে প্রথমবার খেলতে আসা এই দলটি।

টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন গুজরাতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। ব্যাটিং লাইনআপ শক্তিশালীয় হওয়ার জন্য চেজিংয়ের রাস্তাতেই হাঁটতে বাধ্য হন তিনি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৮৮ রান তোলে রাজস্থান রয়্যালস। জস বাটলার (৮৯), সঞ্জু স্যামসন (৪৭) এবং পাড্ডিকলের (২৮) ব্যাটের ওপর ভর করে বড় স্কোর খাড়া করতে সক্ষম হয় পিঙ্ক বিগ্রেড। 

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার ঋদ্ধিমান সাহার উইকেট হারায় গুজরাত। বাংলার এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যান ঘরের মাঠে কোনও রান না করেই ফিরে যান। এরপর টাইটানসদের ব্যাটিংয়ের হাল ধরেন শুভমন গিল (৩৫) এবং ম্যাথিউ ওয়েড (৩৫)। তাঁরা ফিরে গেলে টিমকে জেতানোর দায়িত্ব কাঁধে তুলে নেন হার্দিক এবং মিলার। আর তাঁরা সেই কাজটা সহজেই সেরে ফেলেন। আর গুজরাত প্রবেশ করে যায় ফাইনালে। ম্যাচের সেরা হয়েছেন ডেভিড মিলার। রাজস্থানের কাছে এখনও ফাইনালে যাওয়ার একটা সুযোগ রয়েছে। 

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ