ক্যান্সার সার্জারি নিয়ে এবার মুখ খুললেন সোনালী বেন্দ্রে

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনেত্রী সোনালী বেন্দ্রে বহু বছর পরে কামব্যাক করেছেন ক্যামেরার সামনে। বর্তমানে তিনি ‘DID Littile Master’ এর বিচারক আসনে রয়েছেন। তাঁর সঙ্গে বিচারক আসনে রয়েছেন মৌনি রায় এবং রেমো ডিসৌজা। ২০১৮ সালে, অভিনেত্রী সোনালী বেন্দ্রে (Sonali Bendre) মেটাস্ট্যাটিক ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। যেহেতু তাঁর রোগ টি আগেভাগেই সনাক্ত করা গিয়েছিল, তাই এটি সময়মত নিরাময় করা সম্ভব হয়েছিল। সুতরাং তিনি এই কঠিন সংগ্রাম লড়াই করে ফের জীবনের মূল ছন্দে ফিরেছেন। অভিনেত্রীর এই সময়টা তাঁর পরিবারের জন্য সত্যই একটি কঠিন সময় ছিল। তবে এই কঠিন সংগ্রাম অভিনেত্রীকে আরও শক্তিশালী করে তুলেছে, তাই এখন তাঁর জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিও বদলে গিয়েছে।

সম্প্রতি, একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে, ৪৭ বছর বয়সী অভিনেত্রী ভাগ করে নিলেন, তাঁর ক্যান্সার হওয়ার আগে এবং ক্যান্সারের হওয়ার পরের অভিজ্ঞতার কথা। তিনি জানিয়েছেন, জীবনের এই পর্যায়ের মধ্য দিয়ে যাওয়ার পরে, তাঁর স্বামী এবং ছেলে দুজনেই জীবন থেকে অনেক পাঠ শিখেছে – তাঁরা বুঝতে পেরেছিল জীবনের কঠিন পথ যাত্রা করা কতটা গুরুত্বপূর্ণ। তবে ক্যান্সারের পরে অভিনেত্রীর চেহারায় অনেক শারীরিক পরিবর্তন এসেছে। ক্যান্সারের সঙ্গে যুদ্ধ সত্যই তাঁর জীবনের একটি কঠিন পর্যায় ছিল। তিনি নিউইয়র্কের একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার হয়েছিল, যখন তাঁর শরীরে ২৩-২৪ ইঞ্চি ক্ষত হয়ে গিয়েছিল।

তখন তাঁকে সুস্থ হওয়ার জন্যে ডাক্তাররা যত তাড়াতাড়ি সম্ভব হাঁটা শুরু করতে পরামর্শ দিয়েছিলেন, কারণ এই হাঁটা তাঁর শরীরের অ্যান্টিবায়োটিকের প্রতিরোধী হবে। এর পরে, অভিনেত্রী শীঘ্রই সুস্থ হওয়ার জন্যে, ২৩-২৪ ইঞ্চি ক্ষত নিয়েই হাঁটতে শুরু করেন, যা তাঁকে আরও কঠিন করে তুলেছিল। তবে এখন সোনালী পুরোপুরিই ফিট এবং শক্তিশালী। খুব শীঘ্রই তাঁকে ‘দ্য ব্রোকেন নিউজ’-এ দেখা যাবে, যা ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে।

আর্থিক বাধা পেরিয়ে পাবলিক সার্ভিস কমিশনে দ্বিতীয়, বাবার স্বপ্নপূরণ করে SDM হচ্ছেন অনন্যা

শীতের মরশুমে পাতে রাখুন রসুন দিয়ে পালং শাকের তরকারি, রইল সহজ রেসিপি

অমিতাভকে খুনের পরিকল্পনা? মুম্বই থেকে গ্রেফতার ২ শুটার

‘সিপিএম-তৃণমূলের মধ্যে এখন ভালবাসা হয়েছে,’ কটাক্ষ শমীকের

ভারতীয় আকাশসীমা লঙ্ঘন করে ঢুকে পড়ল চিনের যুদ্ধবিমান, ২৫ মিনিট ধরে কাটল চক্কর

দিল্লিতে শিউরে ওঠা ঘটনা, পোশাকের দোকানের ট্রায়াল রুম থেকে উদ্ধার ১৮ বছরের তরুণীর রক্তাক্ত দেহ

পাকিস্তানের মদতেই রাজস্থানে ট্রেন দুর্ঘটনার ষড়যন্ত্র! পঞ্জাব থেকে গ্রেফতার যুবক-যুবতী

দুর্নীতির অভিযোগে ভারত ছেড়েছিলেন, এবার ব্রিটেনের নাগরিকত্ব পেলেন IPL প্রতিষ্ঠাতা ললিত মোদি

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

এক ধাক্কায় অনেকটা কমল সোনা-রুপোর দাম, কলকাতায় কত জেনে নিন

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার