স্বস্তি, ফিফার নির্বাসনের মুখে পড়তে হচ্ছে না ভারতকে

এখনও পর্যন্ত ফিফা তথা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফ থেকে নির্বাসনের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রায় দিন সাতেকের হতে চলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন তথা এআইএফএফের প্রেসিডেন্টের পদ থেকে প্রফুল্ল পটেলকে সরিয়ে দিয়েছে শীর্ষ আদালত। তবে এখনও পর্যন্ত ফিফা তথা ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার তরফ থেকে নির্বাসনের কোনও ইঙ্গিত পাওয়া যায়নি। প্রাক্তন প্রেসিডেন্ট প্রফুল পটেল নিজে ফিফাকে চিঠি লিগে এআইএফএফকে নির্বাসিত না করার জন্য অনুরোধ করেন। সূত্রের খবর, সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন হওয়া পর্যন্ত অপেক্ষা করবে ফিফা। জানা গিয়েছে, খুব শীঘ্রই সেই নির্বাচন সম্পন্ন হবে।

এই মুহূর্তে দোহায় পৌঁছে গিয়েছে ভারতীয় ফুটবল দল। সেখানে আগামী ২৮ মে জর্ডনের বিরুদ্ধে একটি প্রীতি ম্যাচ খেলবে সুনীল, গুরপ্রীতরা। তারপরই ফিরে এসেই এশিয়ান কাপের প্রস্তুতি শুরু করে দেবে তারা। তবে নির্বাসনের সম্ভাবনা থাকলে ফুটবলাররা মানসিকভাবে ধাক্কা খেত বললেই চলে। তখন কোনও কিছুই ভালোভাবে করতে পারত না ইগর স্টিম্যাকের ছাত্ররা। আগামী জুন মাসের ৮, ১২ এবং ১৪ তারিখ যুবভারতীতে এশিয়ান কাপ কোয়ালিফায়ারের গ্রুপ পর্বের ম্যাচগুলি খেলবে ব্লু টাইগাররা। 

প্রফুল পটেলকে সরানোর পর এআইএফএফ-র জন্য নতুন একটি কমিটি গঠন করেছে সুপ্রিম কোর্ট। এই কমিটিতে রয়েছেন বিচারপতি অনিল দাভে, দেশের প্রাক্তন নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি এবং ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক ভাস্কর গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে শীর্ষ আদালতের তরফ থেকে ফেডারেশনের স্থগিত থাকা নির্বাচন  দ্রুত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন