ইস্টবেঙ্গলের নতুন ইনভেস্টর ইমামি গ্রুপ, ত্রাতার ভূমিকায় মুখ্যমন্ত্রী মমতা

নবান্নে হয়েছে বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি:  মিটে গেল লাল-হলুদ শিবিরের সমস্যা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি সই করল ইমামি। তাদের আর্থিক সাহায্যে লাল-হলুদ শিবির আগামী মরশুমে আইএসএলে খেলবে। বুধবার নবান্নে দু’পক্ষের সঙ্গে আলোচনার পর ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রপের গাঁটছড়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী নিজেই।

মুখ্যমন্ত্রী এদিন নবান্নে  ইস্টবেঙ্গল এবং ইমামি গ্রুপের কর্তাদের সঙ্গে বৈঠক করেন।  মূলত মমতার মধ্যস্থতায় ইস্টবেঙ্গলে বিনিয়োগ করতে রাজি হয়ে যায় ইমামি গ্রুপ। মুখ্যমন্ত্রী এদিন জানান, “ইস্টবেঙ্গল-মোহনবাগান বাংলার ফুটবলের ঐতিহ্য। মোহনবাগানের মতো ইস্টবেঙ্গলও আইএসএলে খেলবে। ইমামি গ্রুপ লাল-হলুদে বিনিয়োগ করায় ওঁদের আইএসএলে খেলার সব সমস্যা মিটে গেল।”

ক্লাবের পাশে থাকার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছে কর্তারা। দেবব্রত সরকার বলেন, ‘মুখ্যমন্ত্রীকে কোনওভাবেই ছোট করব না। যেভাবে তিনি ক্লাবের কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে থাকে, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। মুখ্যমন্ত্রী ক্লাবের জন্য যতটা চিন্তা করেন, অন্য কোনও মুখ্যমন্ত্রী করেছেন বলে মনে করতে পারছি না। ইমামিকেও ধন্যবাদ।আমাদের আশা, ইমামির সাহায্যে ক্লাব আরও সাফল্য পাবে। ‘

সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগ খেলা ক্লাব জামশেদপুর এফসি ও কেরালা ব্লাস্টার্সের মহম্মদ রফিক আলি সর্দার ও লোকেন মেইতেই-কে তাদের শিবিরে সই করানোর কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। আই লিগ খেলা ক্লাব টিআরএইউ এফসি-র তরুণ তারকা ওয়াহেমবাম লুয়াং-কে পরের মরশুমে লাল-হলুদে খেলতে দেখা যাবে। আইএসএলে খেলার প্রস্তুতি নিয়েই ইস্টবেঙ্গলের এই পদক্ষেপ বলে মনে করেন দলের সমর্থকরা।

আইএসএল শুরু হওয়ার কথা ছিল গত সেপ্টেম্বরে। করোনার দাপটের ম্যাচের আয়োজন করা সম্ভব হয়নি। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে অক্টোবর-নভেম্বরের আগে কোনও অবস্থাতেই খেলা সম্ভব হবে না বলে মনে করা হচ্ছে। 

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু