পাতিদারের দুরন্ত শতরান, লখনউকে বিদায় করে ইডেনে বাজিমাত বেঙ্গালুরুর

ইডেন বরাবরই তারকার জন্ম দেয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেন বরাবরই তারকার জন্ম দেয়। বুধবার আইপিএলের প্লে-অফের এলিমেনেটর ম্যাচে ভারতীয় ক্রিকেট পেল নতুন এক ব্যাটসম্যানকে। যিনি তিন নম্বরে ব্যাট করতে নেমে মাত্র ৫৪ বলে ১১২ রান করে রীতিমতো সাড়া ফেলে দিলেন। হ্যাঁ, বেঙ্গালুরুর তরুণ ব্যাটসম্যান রজত পাতিদারের কথা বলা হয়েছে। বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, গ্লেন ম্যাক্সওয়েলদের যেটা করা উচিত ছিল সেটাই করে গেলেন রজত। তাঁর শতরানের ওপর ভর করেই ২০০ রানের গণ্ডি পার করতে সক্ষম হয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। যদিও এর পিছনে দীনেশ কার্তিকে অবদান কম ছিল না। তিনিও ২৩ বলে ৩৭ রানের ইনিংস খেলেন প্রাক্তন নাইট অধিনায়ক। আর তাদের ব্যাটের ওপর ভর করেই রানের পাহাড়ে চেপে বসে আরসিবি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২০৭ রান তোলে বেঙ্গালুরু।

আর মরিয়া চেষ্টা করেই সেই টার্গেটে পৌঁছতে পারল না লখনউ সুপার জায়ান্টস। আইপিএলে প্রথমবার খেলতে আসা এই দলটি শুরু থেকেই নজর কেড়ে ছিল। কিন্তু তাদের ফাইনালে প্রবেশ করা আর হল না। বেঙ্গালুরুর কাছে ১৪ রানে হেরে চলতি আইপিএল থেকে বিদায় নিতে হল কে এল রাহুল অ্যান্ড কোম্পানিকে। ব্যর্থ হল অধিনায়কের ৭৯ রানের ইনিংস। পাশাপাশি, ২৬ বলে ৪৫ রানের ঝড়ো ইনিংস খেলেন দীপক হুডাও। কিন্তু মিডল অর্ডারের বাকি ব্যাটসম্যানরা এদিন ব্যর্থ হন। যার ফলে ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৯৩ রান তুলতে সক্ষম হন উত্তরপ্রদেশের দলটি। ১৯ তম ওভার দুই উইকেট নিয়ে ম্যাচের রং পুরোপুরি বদলে দেন অজি পেসার জস হ্যাজেলউড।

অনবদ্য শতরান করে ম্যাচের সেরা হয়েছেন রজত পাতিদার।  

 

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন