ইডেনে খেলা দেখতে এসে বেটিং, গ্রেফতার ৫

ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বেটিং চক্র।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বেটিং চক্র। গত বুধবার ইডেনে প্লে-অফের এলিমেনেটর ম্যাচ ছিল। সেই ম্যাচে ক্রিকেটের নন্দনকাননে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর সেই খেলা দেখতে এসে মাঠে বসেই বেটিং চক্র চালাচ্ছিল তিনজন যুবক। ম্যাচের মাঝপথে তাদের দেখে সন্দেহ হয় পুলিশের । আর সঙ্গে-সঙ্গেই ওই তিনজনকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে যে, ওই তিনজন যুবক ইডেনের মাঠে দর্শক আসনে বসেই বেটিং প্রক্রিয়া চালাচ্ছিল। তাদের প্রত্যেকের হাতেই একাধিক মোবাইল ছিল। আর তারা ঘন-ঘন মোবাইলে কথা বলছিল। যেটা দেখে পুলিশের সন্দেহ হয়। আর তড়ি-ঘড়ি তিনজনকে আটক করে নিউ মার্কেট থানায় নিয়ে যাওয়া হয়।

এরপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে স্থানীয় একটি গেস্ট হাউস থেকে আরও দু’জনকে গ্রেফতার করেন। জানা গিয়েছে, ইডেনের এফ-ওয়ান ব্লকে বসে বেটিংয়ের মতো অপরাধমূলক কাজটি চালাচ্ছিলেন তারা। আর গেস্ট হাউস থেকে গ্রেফতার হওয়া দুই ব্যক্তিও সেটা অপারেট করছিলেন। তারা সকলেই বিহারের বাসিন্দা। বেটিং চক্রের সঙ্গে যুক্ত থাকা ৫ জনের থেকে মোট ৭টি মোবাইল ফোন পাওয়া গিয়েছে। 

তবে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা সেটা জানার জন্য বিশেষ তদন্ত শুরু করেছে পুলিশ আধিকারিকরা।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন