রয় কৃষ্ণর পোস্টকে ঘিরে বাড়ল জল্পনা, সত্যিই কি এটিকে মোহনবাগান ছাড়ছেন?

তাহলে কি সত্যিই এটিকে মোহনবাগানে শেষ হতে চলেছে রয় কৃষ্ণের দিন?

Share:

নিজস্ব প্রতিনিধি: তাহলে কি সত্যিই এটিকে মোহনবাগানে শেষ হতে চলেছে রয় কৃষ্ণের দিন? এবার কি তাহলে সবুজ-মেরুন ছেড়ে অন্যত্র পাড়ি দিতে চলেছেন এই তারকা ফরোয়ার্ড? বেশ কয়েকদিন ধরেই এই ধরনের প্রশ্নই ঘুরপাক খাচ্ছে বাগান সমর্থকদের মনে। এবার রয়ের একটি পোস্ট সেই জল্পনাকে আরও উসকে দিল। নিজের ইনস্টাগ্রামে করা একটি পোস্টে ফিজির এই ফুটবলার এটিকে মোহনবাগানে খেলার জন্য গর্ব বোধ করছেন এবং সতীর্থদের উদ্দেশ্যে ধন্যবাদও জানিয়েছেন। আর তাঁর এই পোস্টকে ঘিরে বাগান সমর্থকদের মনে তৈরি হয়েছে বড়সড় জল্পনা। সকলেই আশঙ্কা করছেন আগামী মরশুমে হয়তো আর এটিকে মোহনবাগানের জার্সিতে আর দেখা যাবে না এই গোলমেশিনকে।

গত মঙ্গলবার রাতে এএফসি কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মালদ্বীপের ক্লাব মাজিয়াকে ৫-২ ব্যবধানে পরাজিত করে এটিকে মোহনবাগান। যার ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে প্রবেশ করে যায় কলকাতার এই স্বনামধন্য এবং ঐতিয্যশালী ক্লাবটি। সেই ম্যাচের আগে ওয়ার্মআপের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে রয় লেখেন, ‘সব বাধা অতিক্রম করার জেদ আমার ভাইদের মধ্যে রয়েছে। তাই ওদের জন্য আমি গর্বিত। যারা পিছিয়ে পড়েও হাল ছাড়ে না। এমন একটা দলের অংশ হতে পেরে আমি খুবই উচ্ছ্বসিত। সকল মেরিনার্স সমর্থকদের ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভালোবাসা এবং সমর্থনই আমাদের এতদূরে এগিয়ে নিয়ে এসেছে’।

জানা গিয়েছে, এফসি গোয়া, মুম্বই সিটি এফসি এবং ইস্টবেঙ্গলের তরফ থেকেও প্রস্তাব পেয়েছেন রয় কৃষ্ণ।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন