১৬ বছর ধরে পলাতক দুধর্ষ জঙ্গি নেতাকে গ্রেফতার করল র‍্যাব

নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ’ (হুজি-বি)-এর প্রতিষ্ঠাতা আমির হাইকে বুধবার রাতে নারায়গঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বড়সড় সাফল্য পেল র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুনের চেষ্টা ও রমনা বটমূলে হামলার ঘটনায় ফাঁসির সাজা পাওয়া কুখ্যাত জঙ্গিনেতা  আব্দুল হাইকে গ্রেফতার করল র‍্যাব। টানা ১৬ বছর ধরে আত্মগোপনে থাকা নিষিদ্ধ জঙ্গি সংগঠন হরকাতুল জিহাদ বাংলাদেশ’ (হুজি-বি)-এর প্রতিষ্ঠাতা আমির হাইকে বুধবার রাতে নারায়গঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। নব্বইয়ের দশকে আফগানিস্তানে মুজাহিদ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধেও অংশ নিয়েছিলেন। আফগানিস্তান থেকে ফিরে ১৯৯১ সালে হুজি-বি প্রতিষ্ঠা করেন।

বৃহস্পতিবার র‍্যাবের মুখপাত্র খন্দকার আল মঈন সাংবাদিক সম্মেলনে জানান, আশির দশকে বেআইনিভাবে ভারতের উত্তরপ্রদেশে গিয়ে দেওবন্দের মাদ্রাসায় ধর্মীয় শিক্ষা নিয়েছিলেন হাই। ভারতে পাসপোর্ট বানিয়ে বাংলাদেশে ফিরে এসে হুজি-বি প্রতিষ্ঠার পরে দেশজুড়ে নিজের সংগঠনকে ছড়িয়ে দিতে বেশ কিছু পদক্ষেপ করেন। নাশকতামূলক কাজকর্মের প্রশিক্ষণ দিতে ১৯৯২ সালে কক্সবাজারের উখিয়ায় বিশেষ প্রশিক্ষণ শিবির চালু করেন। ওই প্রশিক্ষণ শিবিরের অস্ত্র আসত পড়শি দেশ ভারত থেকে। ওই দেশের এক জঙ্গি নেতা অস্ত্র সরবরাহ করতেন। আব্দুল হাইসহ তিনজন সেখানে প্রশিক্ষণ দিতেন। প্রায় ৪ বছর নিরবিচ্ছিন্নভাবে তাদের কার্যক্রম চালিয়ে যাওয়ার পর ১৯৯৬ সালে যৌথ বাহিনীর অভিযানে ওই প্রশিক্ষণ শিবির থেকে ৪১ জন জঙ্গিকে পাকড়াও করা হয়।

উখিয়ার প্রশিক্ষণ শিবির বন্ধ হয়ে যাওয়ার বদলা নিতে এর পর একের পর এক নাশকতামূলক কাজকর্মের ছক কষেন। ২০০০ সালে গোপালগঞ্জের কোটালিপাড়ায় বোমা পুঁতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা চালান। পরের বছর ২০০১ সালে রমনা বটমূলে নববর্ষ উদযাপন অনুষ্ঠানে বোমা হামলা চালানো হয় তার নির্দেশে। ২০০৪ সালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে এবং  ২০০৫ সালে হবিগঞ্জে গ্রেনেড হামলার মূলচক্রী ছিলেন।

র‍্যাব মুখপাত্র জানান, ধৃত হাইয়ের বিরুদ্ধে মোট ১৩টি মামলা ঝুলছে। তার মধ্যে সাতটিতে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। দুটি মামলায় মৃত্যুদণ্ড ও অন্য দুই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়েছে। ২০০৪ সালের ২১ অগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলায় ২৪ জন মারা গিয়েছিলেন। গুরুতর জখম হয়েছিলেন তিন শতাধিক। আর নিহত ও প্রায় তিন শতাধিক গুরুতর আহত হন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদরে বৈদ্যের বাজারে গ্রেনেড হামলায় প্রাণ হারিয়েছিলেন প্রাক্তন অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ পাঁচ জন। আর রমনা বটমূলে বর্ষবরণের অনুষ্ঠানে বোমা হামলায় ১০ জন প্রাণ হারিয়েছিলেন।  

২০০৬ সালের পর মুফতি আব্দুল হাই আত্মগোপনে চলে যান। কিছুদিন কুমিল্লার গৌরিপুরে শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছিলেন। পরে নারায়ণগঞ্জে চলে আসেন। স্থানীয় এলাকাবাসী যেন তার পরিচয় জানতে না পারে সেজন্য তিনি ঘর থেকে খুব একটা বের হতেন না। বিধবার রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে ফতুল্লার ওই বাড়ি থেকে গ্রেফতার করেন র‍্যাবের গোয়েন্দারা।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়