ফুটবলের পর এবার দেশের হকি সংস্থাতেও আদালতের হস্তক্ষেপ, জেনে নিন কেন

হকি ইন্ডিয়ার মাথার ওপর প্রশাসক কমিটি নিযুক্ত করল দিল্লি হাই কোর্ট।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফুটবলের পর দেশের হকি সংস্থাতেও নাক গলাতে শুরু করল আদালত। হকি ইন্ডিয়ার মাথার ওপর প্রশাসক কমিটি নিযুক্ত করল দিল্লি হাই কোর্ট। জানা গিয়েছে, ভারতীয় হকি সংস্থা জাতীয় ক্রীড়া বিধি ভাঙার জন্যই আদালত এই কাজ করতে বাধ্য হয়েছে। কোর্টের তরফ থেকে যে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে, তাতে রয়েছেন সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি, প্রাক্তন জাতীয় নির্বাচন কমিশনার এসওয়াই কুরেশি এবং ভারতের প্রাক্তন হকি অধিনায়ক জাফর ইকবাল। আপাতত তাঁরাই ভারতীয় হকির সমস্ত রকম দেখাশোনা করবেন।

দেশের প্রাক্তন হকি খেলোয়াড় আসলাম শের খান দিল্লি হাই কোর্টে পিটিশন দায়ের করেন। সেখানে তিনি অভিযোগ দায়ের করেন যে, হকি সংস্থার সভাপতি নরেন্দ্র বাত্রাকে বেআইনিভাবে আজীবন সদস্য পদ দেওয়া হয়েছে। সেই অভিযোগের ওপর ভিত্তি করেই এই সমস্ত সিদ্ধান্ত নিয়েছে আদালত।

দিল্লি হাই কোর্টের তরফ থেকে জানানো হয়েছে যে, নরেন্দ্র বাত্রার বিরুদ্ধে হকি ইন্ডিয়ার তহবিল থেকে ৩৫ লক্ষ টাকা তছনছ করার অভিযোগ রয়েছে। এখন সেটা তদন্ত করছে সিবিআই। আর নতুন প্রশাসক কমিটিকে সেই অর্থ যতটা সম্ভব উদ্ধার করে যায় সেই দিকে নজর দিতে বলা হচ্ছে। সেই সঙ্গে ভারতীয় হকি সংস্থার সাম্প্রতিক লেনদেনের দিকেও দেখার নির্দেশ দেওয়া হল।  

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ