রাজ্যের হাত থেকে পুলিশ কাড়তে উদ্যোগ কেন্দ্রের, ক্ষুব্ধ মমতা

‘মডেল পুলিশ অ্যাক্ট’স-কে কাজে লাগিয়ে এবার মোদি সরকার ‘ওয়ান নেশন, ওয়ান পুলিস ফোর্স’ নীতি কার্যকর করতে উঠে পড়ে লেগেছে। ক্ষুব্ধ মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) বারংবার সরব হয়েছেন কেন্দ্রে ক্ষমতাসীন মোদি সরকারের(Modi Government) কাজকর্মের ভূমিকায়। যার মধ্যে অন্যতম হল বার বার রাজ্যের সাংবিধানিক অধিকার খর্ব করে কেন্দ্রের হাতে ক্ষমতা তুলে নেওয়া বা কেন্দ্রের সিদ্ধান্ত জোর করে রাজ্যের ঘাড়ে চাপিয়ে দেওয়া। এবার সেই তালিকায় যোগ হল পুলিশ(Police)। কার্যত ইউপিএ-১ আমলে ২০০৬ সালে কেন্দ্রে প্রণীত ‘মডেল পুলিশ অ্যাক্ট’স-কে কাজে লাগিয়ে এবার মোদি সরকার ‘ওয়ান নেশন, ওয়ান পুলিস ফোর্স’ নীতি কার্যকর করতে উঠে পড়ে লেগেছে। কার্যত এই নীতি ও আইনকে সামনে রেখে রাজ্যের হাত থেকে পুলিশ কেড়ে নিতে চাইছে মোদি সরকার। আর এই বিষয়ে কেন্দ্রের জাতীয় নিরাপত্তা পরিষদ(National Security Council) দুই দফায় চিঠি পাঠিয়েছে বাংলার পুলিশের ডিজি মনোজ মালব্যকে(Monoj Malabya)। আর নবান্ন সূত্রে জানা গিয়েছে কেন্দ্রের এই খবরদারিতে রীতিমত ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।   

সংবিধানের সপ্তম তফসিল অনুযায়ী, পুলিশ ও আইনশৃঙ্খলা রাজ্যের নিয়ন্ত্রণাধীন বিষয়। তাতে অযাচিত হস্তক্ষেপের অর্থ, যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আঘাত করা এবং সংবিধানকে উপেক্ষা করা। সপ্তম তফসিল ছাড়াও সংবিধানের ২৪৬ অনুচ্ছেদেও পুলিশের ওপর রাজ্যের অধিকার প্রতিষ্ঠিত। স্বরাষ্ট্রমন্ত্রকের নিয়ন্ত্রণাধীন ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো বিভিন্ন রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত তথ্যাবলি একত্র করে। এছাড়া রাজ্য পুলিশের ওপর কেন্দ্রের তেমন কোনও ভূমিকা নেই। কিন্তু মোদি সরকার এখন উঠে পড়ে লেগেছে ‘ওয়ান নেশন, ওয়ান পুলিস ফোর্স’ রূপায়নের জন্য। আর সেই নীতি কার্যকর করতেই কাজ শুরু করে দিয়েছে জাতীয় নিরাপত্তা পরিষদ। গোটা দেশের পুলিশের জন্য ‘এক উর্দি, এক টুপি, এক এমব্লেম, এক পতাকা’ ব্যবহার করার লক্ষ্য নিয়ে রাজ্য পুলিশের প্রধানদের বা ডিজিপি-দের চিঠি পাঠিয়েছে তাঁরা। কী ধরনের উর্দি ও টুপি ব্যবহার করা হয়, কী তাদের প্রতীক, কী তার রং, পুলিশের কোন স্তর থেকে উর্দিতে স্টার ব্যবহার করা হয়, পুলিশের স্তর বিন্যাসটাই বা কেমন? এহেন নানা প্রশ্নের উত্তর চেয়ে অন্য সব রাজ্যের সঙ্গেই গত ২ মে নিরাপত্তা পরিষদ চিঠি দিয়েছে বাংলার রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্যকে।   

সূত্রে জানা গিয়েছে, দেশের কয়েকটি রাজ্য যাবতীয় তথ্য পাঠাতে শুরু করলেও বাংলা সহ দেশের ১৮টি রাজ্য এই তথ্য দিতে রীতিমত নারাজ। এই সব রাজ্যগুলির মধ্যে যেমন অবিজেপি শাসিত রাজ্য রয়েছে তেমনি বিজেপি শাসিত রাজ্যও আছে। অবিজেপি শাসিত রাজ্য গুলির মধ্যে রয়েছে বাংলা, মহারাষ্ট্র, পাঞ্জাব, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ। আবার বিজেপি শাসিত রাজ্যগুলির মধ্যে রয়েছে গুজরাত, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অসম এবং গোয়া। যে সব রাজ্যের ডিজিপি-রা এইসব তথ্য দিয়ে পাঠায়নি তাঁদের আবার গত ২৪ মে ‘রিমাইন্ডার-১’ পাঠিয়েছেন জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের যুগ্ম সচিব কুন্দন কৃষ্ণান। ওই সব রাজ্যের ডিজিদের তিনি লিখেছেন, ‘আপনাদের উত্তর এখনও পাওয়া যায়নি। অগ্রাধিকারের ভিত্তিতে তা পাঠান, কারণ জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি ডিরেক্টর (অভ্যন্তরীণ বিষয়ক) তা খতিয়ে দেখবেন।’ আর এই চিঠি আর খবরদারি নিয়েই চূড়ান্ত ক্ষুব্ধ হয়েছেন মমতা। ঘনিষ্ঠমহলে তিনি রীতিমত তাঁর এই ক্ষুব্ধতার কথা জানিয়েছেন। কার্যত শুধু বাংলা নয়, বাকি ১৭টি রাজ্যেরও অভিমত কেন্দ্র কার্যত রাজ্যের অধিকার খর্ব করে যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে বিলুপ্ত করে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেই কারণেই তাঁরা রাজ্যের হাত থেকে পুলিশকে কেড়ে নিতে চাইছে।  

উল্লেখ্য, গোটা দেশের পুলিশি ব্যবস্থার সংস্কার নিয়ে ২০০৬ সালের ২২ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছিল। তাতে গোটা দেশে মেধার ভিত্তিতে ডিজিপি নিয়োগ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং তদন্ত প্রক্রিয়াকে আলাদা করা, জনগণের অভিযোগ খতিয়ে দেখতে পুলিস এস্টাব্লিশমেন্ট বোর্ড গঠনের মতো সাতটি নির্দেশিকা ছিল। সেই নির্দেশিকার ভিত্তিতে পুলিস অ্যাক্ট ড্রাফ্টিং কমিটির প্রধান তথা তৎকালীন অ্যাটর্নি জেনারেল সোলি সোরাবজির নেতৃত্বে ‘মডেল পুলিশ অ্যাক্ট, ২০০৬’ তৈরি করা হয়। কিন্তু বিভিন্ন রাজ্যের আপত্তি তা রূপায়িত হয়নি। সেই আইনকেই ভিত্তি করে মোদি সরকার এখন ‘ওয়ান নেশন, ওয়ান পুলিস ফোর্স’ কার্যকর করতে চাইছে। যদিও তৃণমূল সূত্রে খবর, মুখ্যমন্ত্রী এই বিষয়টি নিয়ে রাজনৈতিক ভাবে বিরোধীতা করার ইঙ্গিত দিয়েছেন। প্রয়োজনে আদালতেও যেতে পারে বাংলার সরকার।

দিনে খরচ মাত্র ৯ টাকা! Jio-র ৩ বছরের রিচার্জ প্ল্যানে মিলবে একাধিক সুবিধা

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

দীপাবলির লক্ষ্মীপুজোর শুভক্ষণ পেরিয়ে গিয়েছে? এখনও রয়েছে শেষ সুযোগ, কোন সময়ে করবেন পুজো?

দুপুরে মেনুতে পাতে রাখুন মেথি শাক দিয়ে মুগ ডাল! স্বাদে-গন্ধে মন ভরবে, রইল রেসিপি

ছেলের গবেষণার সুযোগ আইআইটিতে, খুশিতে দুঃস্থদের পাত পেড়ে খাওয়ালেন মা

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

গির্জার আদলে কালীপুজোর মণ্ডপ! রাজনৈতিক মহলে জোর বিতর্ক

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে