করোনা আতঙ্ক, ঢাকায় হল না কুমারী পুজো

তবে ঢাকায় না হলেও সিলেট সহ দেশের একাধিক জায়গায় অবশ্য মহা ধুমধামেই পালিত হয়েছে কুমারী পুজো।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসের আতঙ্কে এবারেও রাজধানী ঢাকার কোনও পুজোমণ্ডপে অষ্টমীর দিনে কুমারী পুজো হল না। তবে ঢাকায় না হলেও সিলেট সহ দেশের একাধিক জায়গায় অবশ্য মহা ধুমধামেই পালিত হয়েছে কুমারী পুজো।

করোনার কালবেলায় দেশে গত বছরের চেয়ে এবার দুর্গা পুজোর সংখ্যা বেড়েছে। রাজধানী ঢাকা সহ বিভিন্ন প্রান্তে উ‍ৎসবে মেতে উঠেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। বুধবার সকাল থেকেই বিভিন্ন পুজোমণ্ডপে অষ্টমীর অঞ্জলি দেওয়ার জন্য মানুষের ভিড় উপচে পড়েছিল। রামকৃষ্ণ মঠ ও মিশন, ঢাকেশ্বরী মন্দির, গুলশান-বনানী সর্বজনীন সহ একাধিক পুজোমণ্ডপে পূণ্যার্থীদের ভিড় ছিল চোখে পড়ার মতো।

অষ্টমী পুজোর দিনেই কুমারী পুজো অনুষ্ঠিত হয়। দেবী পুরাণে কুমারী পুজোর কথা স্পষ্ট উল্লেখ রয়েছে। রামকৃষ্ণ মঠ ও মিশনসহ কয়েকটি মণ্ডপে কুমারী পুজো দেখতে ভিড় জমাতেন সাধারণ মানুষ। কিন্তু করোনার সংক্রমণের কারণে গত বছরই সেই রীতিতে ছেদ পড়েছিল। এবারেও রাজধানীর পুজোমণ্ডপগুলিতে কুমারী পুজো হয়নি। ফলে কিছুটা হলেও হিন্দু ধর্মাবলম্বীদের মন খারাপ। তবে সিলেটের বাহুবল উপজেলার জয়পুর গ্রামে শ্রীচৈতন্য মহাপ্রভুর মাতুলালয় শ্রীশ্রী শচীঅঙ্গন ধামে যথারীতি কুমারী পুজো অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার মহা সপ্তমীর দিন থেকেই দেশের পুজোমণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় আছড়ে পড়েছে। তবে স্বাস্থ্যবিধি মেনে যাতে প্রতিমা ও মণ্ডপ দর্শন করতে পারেন দর্শনার্থীরা, সেই দিকেই বিশেষ নজর দিচ্ছেন আয়োজকরা। রামকৃষ্ণ মঠ ও মিশনে দুপুরে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সব ভক্ত ও দর্শনার্থীদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়। বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও পুজো পরিদর্শন করতে হাজির হয়েছিলেন এখানে।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার