আইপিএলের অন্তিমলগ্নে কড়া শাস্তির মুখে দীনেশ কার্তিক

না, আইপিএলের শেষটা একদমই ভালো হল না দীনেশ কার্তিকের।

Share:

নিজস্ব প্রতিনিধি: এমনিতেই হার তারওপর আবার কড়া শাস্তি। না, আইপিএলের শেষটা একদমই ভালো হল না দীনেশ কার্তিকের। অথচ এই আইপিএল থেকেই ফের  এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটসম্যানকে জাতীয় দলে ফেরার রাস্তা করে দিয়েছে। গত শুক্রবার রাতে রাজস্থান রয়্যালসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আর পিঙ্ক আর্মির বিরুদ্ধে এই ম্যাচে ব্যাট হাতে বিশেষ কিছু করতে পারেননি দীনেশ কার্তিক। ম্যাচ শেষে যথেষ্ট হতাশ ছিলেন তিনি। তারই মধ্যে এল শাস্তির খবর। লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আইপিএলের নিয়মভঙ্গের কারণে কড়া শাস্তিই পেতে হচ্ছে তাঁকে। 

আইপিএলের পক্ষ থেকে বি়জ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, আইপিএলের কোড অব কন্ডাক্টের ২.৩ নম্বর ধারা অনুসারে দীনেশ কার্তির লেভেব-১ দোষ করেছেন। আর তিনি সেটা স্বীকারও করেছেন। ম্যাচ রেফারির রিপোর্টের ওপর ভিত্তি করে তাঁকে শাস্তি দেওয়া হয়েছে। 

অন্যদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ারে রাজস্থান রয়্যালসের কাছে ৭ উইকেটে পরাজিত হতে হয়েছে আরসিবিকে। বাটলার ঝড়ে থামতে পারল না বেঙ্গালুরুর বোলাররা। ৬০ বলে ১০৬ রানের অপরাজিত একটি ইনিংস খেলে প্রতিপক্ষকে একাই শেষ করে দিলেন এই ইংরেজ ব্যাটসম্যান। যদিও বেঙ্গালুরুর খাতায় এদিন খুব বেশি রান ছিল না। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ১৫৭ রান তুলতে সক্ষম হয়েছিল তারা। কিন্তু রাজস্থানকে আটকানোর জন্য এটা যথেষ্ঠ ছিল না।  

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন