আজ ইউরোপ সেরা হওয়ার লড়াইতে নামছে লিভারপুল-রিয়াল মাদ্রিদ

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই শুরু হবে ইউরোপের সেরা ফুটবল ক্লাব হওয়ার মহারণ। আর সেই দ্বৈরথে মুখোমুখি হবে বিশ্বের অন্যতম দুই ক্লাব লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরই শুরু হবে ইউরোপের সেরা ফুটবল ক্লাব হওয়ার মহারণ। আর সেই দ্বৈরথে মুখোমুখি হবে বিশ্বের অন্যতম দুই ক্লাব লিভারপুল এবং রিয়াল মাদ্রিদ। ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় প্যারিসের স্ট্যাড ডি ফ্রান্স স্টেডিয়ামে ফুটবল যুদ্ধে লিপ্ত হবে এই দুই দল। অতীতে রেকর্ড দেখতে গেলে চ্যাম্পিয়ন্স লিগের আসরে লিভারপুলের থেকে থেকে অনেকটাই এগিয়ে রয়েছে রিয়াল। শেষ ১০ বছরে মোট ৪ বার চ্যাম্পিয়ন্স লিগ জয় করতে সক্ষম হয়েছে লসব্ল্যাঙ্কোসরা। আর সেই দিন থেকে দেখতে গেলে শেষ চার বছরে এই নিয়ে মোট তিনবার চ্যাম্পিয়ন্স লিগের সেমি ফাইনালে উঠেছে অলরেডসরা। তার মধ্যে একবার চ্যাম্পিয়ন আর একবার খেতাব জিততে সক্ষম হয়েছে য়ুরগেন ক্লপের দল। শনিবার রাতে তারা কী করে সেটাই দেখার। 

স্প্যানিশ লিগ তথা লা লিগা জিতেই পুরোপুরি আত্মবিশ্বাসী হয়েই ইউরোপ সেরার লড়াইতে নামবে রিয়াল মাদ্রিদ। পাশাপাশি, মাত্র এক পয়েন্টের জন্য এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হতে পারেনি লিভারপুল। তাদের চোখের সামনে দিয়ে ট্রফি নিয়ে নিয়েছে পেপ গুয়ার্দিওলার ম্যান সিটি। তবে এই লড়াইটা সম্পূর্ণ অন্যরকম। তাই এখানে কে কোন দিন কী জিতেছিল সেই পরিসংখ্যান খুব একটা কার্যকারী হয় না। 

দুই দলেই যথেষ্ট ভালো-ভালো ফুটবলার রয়েছে। আর তারা যেকোনও মুহূর্তেই বদলে দিতে পারে ম্যাচের রং। ২০১৮ সালের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের কাছে ৩-১ ব্যবধানে হেরে গিয়েছিল লিভারপুল। সেই বদলা নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন সালাহ, মানে, ফিরমিনোরা। পাশাপাশি, রিয়ালের ফুটবলাররাও দীর্ঘ ৪১ বছর আগেকার প্রতিশোধ নিতে মরিয়া হয়ে রয়েছেন। সেবারের ইউরোপিয়ান কাপের ফাইনালে এই প্যারিসেই লিভারপুলের কাছে ১-০ ব্যবধানে হারতে হয়েছিল রিয়ালকে। একনজরে দেখে নেওয়া যাক দুই দলের সাম্ভাব্য একাদশ-

লিভারপুল- আলিসন বেকার, ট্রেন্ট আলেকজান্ডার আরনল্ড. ইব্রাহিম কোনাতে, ভার্জিল ফন ডাইক, অ্যান্ডি রবার্টসন, জর্ডান হ্যান্ডারসন, ফাবিনহো, থিয়াগো আলকান্তারা, লুইস দিয়াজ, মহম্মদ সালাহ এবং সাদিও মানে।

রিয়াল মাদ্রিদ- থিবো কোর্তোয়া, ডানি কারভাহাল, এডেন মিলিটাও, ডেভিড আলাবা, ফারল্যান্ড মেন্ডি, টনি ক্রুস, ক্যাসিমিরো, লুকা মদ্রিচ, করিম বেঞ্জেমা ও ভিনিসিয়াস জুনিয়র।

ফের SRFTI-তে উত্তেজনা, ক্যাম্পাসে ঢুকে ধর্না মঞ্চে ভাঙচুরের অভিযোগ

‘কুর্সি কি পেটি বাঁধ লো’, মুম্বইয়ের অধিনায়ক হিসেবে রোহিতের প্রত্যাবর্তনে বিশেষ বার্তা সূর্যের

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত WWE তারকা ব্রনসন রিড, কি হয়েছিল?

পেরুতে দিনদুপুরে ভয়াবহ ডাকাতি! ভারতীয়কে লক্ষ্য করে গুলি, লুট গয়না

ডুয়ার্সে রাতের আকাশে রহস্যময় আলো! চোখে পড়তেই অবাক বাসিন্দারা

ভোরের হাওয়ায় শিরশিরানি, রাতে বাড়ছে ঠান্ডা, অবশেষে শীতের প্রবেশ বাংলায়!

আজকের রাশিফল: পুরনো পাওনা ফেরত পেতে পারেন, শনিবার কারা থাকবেন সাবধানে?

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন