গর্ভাবস্থার ২৪ সপ্তাহের মধ্যে গর্ভপাত করা যাবে, নয়া নির্দেশিকা কেন্দ্রের

২০২১ সালের মার্চ মাসেই সংসদের অধিবেশন বিল পাস হয় এই সংক্রান্ত। তারপরেই নিয়ম আকারে লাগু হয়েছে নতুন বিষয়টি

Share:

নিজস্ব প্রতিনিধি: ডাক্তারের অনুমতি ছাড়া গর্ভপাত দেশে নিষিদ্ধ। নির্দিষ্ট সময়ের মধ্যে ডাক্তারের অনুমতি ছাড়া গর্ভপাত করা আইনত অপরাধ দেশে। প্রত্যেক ক্ষেত্রেই নির্দিষ্ট কারণের ভিত্তিতে ও ডাক্তারের অনুমতি না নিলে জেল হতে পারে। সেই নিয়মে কিছুটা বদল আনল কেন্দ্রীয় সরকার। এখন থেকে গর্ভাবস্থায় থাকা বিশেষ ক্যাটাগরির মহিলারা ২৪ সপ্তাহের মধ্যে ভ্রূণ হত্যা কিংবা গর্ভপাত করতে পারেন বলে জানিয়েছে কেন্দ্র। শুধুমাত্র ধর্ষিতা মহিলা, বিকলাঙ্গ মহিলা ও নির্যাতিত মহিলাদের ক্ষেত্রেই এই নিয়ম প্রযোজ্য বলে জানানল কেন্দ্র।

২০২১ সালের মেডিক্যাল টারমিনেশন অ্যামাডমেন্ট রুলস অনুযায়ী এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মূলত দেখা যায় ধর্ষণের শিকার হওয়া মহিলাদের বেশিরভাগই অবাঞ্চিত অন্তঃসত্ত্বা হয়ে যান। ইচ্ছা না থাকলেও সেই সন্তান ধারনে ব্যাথা দ্বিগুণ হয়। তাই সেই কষ্ট লাঘব করতেই এই বিশেষ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তবে শুধুই ধর্ষণের শিকার হওয়া মহিলারা নন। তালিকায় রয়েছে বিশেসভাবে সক্ষম, বিধবা, বিবাহ বিচ্ছেদ হওয়া মহিলা, নাবালিকাদের, মানসিক ভাবে অসুস্থ, সন্তান জন্ম দিতে গেলে মৃত্যু হতে পারে এমন মহিলার কথাও ভাবা হয়েছে। অন্তঃসত্ত্ব হওয়ার ২৪ সপ্তাহের মধ্যেই এই গর্ভপাত করা যাবে বলেই জানা গিয়েছে।

২০২১ সালের মার্চ মাসেই সংসদের অধিবেশন বিল পাস হয় এই সংক্রান্ত। তারপরেই নিয়ম আকারে লাগু হয়েছে নতুন বিষয়টি। আগে গর্ভপাত করাতে গেলে অন্তঃসত্ত্বা হওয়ার ১২ সপ্তাহের মধ্যে করাতে হত ডাক্তারের পরামর্শে। ২০ সপ্তাহের মধ্যে করতে গেলে দু’জন ডাক্তারের অনুমতি লাগত।

আটকে থাকা টাকা উদ্ধার হবে, সেপ্টেম্বরের শেষে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

ফ্রিজের উপর কর্পূর রাখেন? জানেন সংসারের কত বড় ক্ষতি করছেন!

জ্যাম-চুইংগাম প্রেমী! জানন কি প্রিয় খাবারেই বাড়ছে হার্ট অ্যাটাক-স্ট্রোকের ঝুঁকি?

সাবধান! প্রতিদিন ১০০ গ্রামের বেশি এই খাবারগুলি খেলেই বাড়বে হৃদরোগের ঝুঁকি

বলিউডে নক্ষত্র পতন, ক্যানসারের কাছে হার মানলেন সলমান-অক্ষয়ের সহ অভিনেতা

আপনার নাম করে অন্য কেউ সিম ব্যবহার করছেন? গুণতে হতে পারে ৫০ লাখ জরিমানা

জানেন কি, ‘হনুমান অংশ’-এর নিম করোলি বাবার ভূমিকায় অভিনয় করেছেন প্রাক্তন সেনা কর্তা

কেন্দু পাতা সংগ্রহকারীদের পাশে শুভেন্দুর সরকার, আর্থিক সাহায্য করলেন মন্ত্রী ক্ষুদিরাম টুডু

‘পুলিশ কি করবে?’, বিহারের বাঁকার বিখ্যাত পর্যটন কেন্দ্রেই তরুণীর শ্লীলতাহানি

জ্ঞানেশ কুমারকে ‘দেশদ্রোহী’ আখ্যা দিয়ে ইস্তফা চাইলেন রাহুল গান্ধি

সোনারপুর ও বারুইপুর স্টেশনের মাঝে ট্রাফিক ব্লক, শনি-রবি বাতিল একগুচ্ছ ট্রেন

‘মামলা তুলতে পুলিশ মাথায় বন্দুক ঠেকিয়ে ছিল,’ হাইকোর্টে বিস্ফোরক দাবি রত্না দেবনাথের

প্রিয় গরুর মাংস ছেড়েছেন মেসি, আর্জেন্টাইন মহাতারকার ডায়েট চার্ট জানেন?

ভীমরুলের হুলে ক্ষতবিক্ষত হয়ে মৃত্যু দিদিমা-নাতনির, মর্মান্তিক ঘটনা ময়মনসিংহে