মন খারাপ করা দিনে স্মৃতিই সম্বল, ‘ঋতু’ময় টলিপাড়া

'ঋতু'কে স্মরণ করে টুইট করেছেন। না ফেরার দেশে বন্ধুকে ভালো থাকার বার্তা দিয়েছেন চোখের বালির 'মহেন্দ্র'। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ বাঙলা ছবির মন খারাপের দিন। কারণ আজ ঋতুপর্ণ ঘোষের মৃত্যুবার্ষিকী। যার হাত ধরে বাঙলা সিনেমা দেখেছিল নতুন দিগন্ত। বাঙলা ছবিকে যে এরকমভাবেও নতুন দিগন্ত দেখানো যায় তা করে দেখিয়েছিলেন ঋতুপর্ণই।

অর্থনীতির ছাত্র ঋতুপর্ণর জার্নি শুরু হয়েছিল একটি বিজ্ঞাপন সংস্থার ক্রিয়েটিভ আর্টিস্ট হিসাবে। ১৯৯২ সালে মুক্তি পায় তার পরিচালনায় প্রথম ছবি ‘হীরের আংটি’। এর এক বছর পর ১৯৯৪ সালে মুক্তি পায় ‘উনিশে এপ্রিল’। দ্বিতীয় সিনেমাতেই বাজিমাত। শ্রেষ্ঠ কাহিনিচিত্র বিভাগে জাতীয় পুরস্কার জেতে এই ছবি। সত্যজিৎ রায়ের অনুরাগী ঋতুপর্ণ ঘোষ তাঁর গোটা চলচ্চিত্রময় জীবনে বারোটি জাতীয় পুরস্কার ও বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার জেতেন।

বাঙলা ছবিতে আমূল পরিবর্তন আনার পাশাপাশি বহু অভিনেতা-অভিনেত্রীর সঙ্গেও তিনি ওতপ্রোতভাবে জড়িয়ে ছিলেন। অভিনেতা ও পরিচালকের সম্পর্কের ঊর্ধ্বে গিয়ে এক আলাদাই বন্ধুত্বের সম্পর্ক ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর। তাই এই মন খারাপ করা দিনে তিনি ভারাক্রান্ত মনে স্মরণ করেন বন্ধুকে। আজও তার ব্যাতিক্রম হয়নি। ‘ঋতু’কে স্মরণ করে টুইট করেছেন। না ফেরার দেশে বন্ধুকে ভালো থাকার বার্তা দিয়েছেন চোখের বালির ‘মহেন্দ্র’। 

 

প্রয়াত পরিচালককে স্মরণ করেছেন ‘দহন’এর নায়িকাও, অর্থাৎ ঋতুপর্ণা সেনগুপ্ত। কাছের মানুষ ঋতুপর্ণ ঘোষের ছবির সামনে তোলা একটি ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, ‘

“বিশ্বের আলোক যত
দিগ্‌বিদিকে অবিরত
যাইতেছে বয়ে ,
শুধু ওই আঁখি- ‘ পরে
নামে তাহা স্নেহভরে
অন্ধকার হয়ে ।”

তোমার স্মৃতি এখনো ভীষণভাবে জীবন্ত , উজ্জ্বল।
যেখানেই থাকো ভালো থেকো।”

 

 

View this post on Instagram

 

A post shared by Rituparna Sengupta (@rituparnaspeaks)

টলিউডের হাল ফেরাতে দেব-প্রসেনজিতদের মাথায় রেখে উপদেষ্টা কমিটি গড়ল রাজ্য

কঙ্গোর বিরুদ্ধে মাঠে নেমে মেসিকে ছুঁয়ে ফেললেন রোনাল্ডো

৫২ বছর পরে বিশ্বকাপে ফিরে রোনাল্ডোর পর্তুগালকে রুখে দিল কঙ্গো

মমতার পুরনো নিরাপত্তারক্ষীদের তুলে নেওয়ার অভিযোগ, রাতেই নিয়োগ প্রাইভেট সিকিউরিটি

ডোমজুড়ে তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলুবেড়িয়ায়‌, ৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা