আমার লক্ষ্য যেভাবেই হোক ভারতের হয়ে বিশ্বকাপ জেতা: হার্দিক

আইপিএলের আসরে প্রথমবার অধিনায়কত্ব করতে এসেই সকলকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের আসরে প্রথমবার অধিনায়কত্ব করতে এসেই সকলকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন হার্দিক পান্ডিয়া। তাঁর দল গুজরাত টাইটানস চ্যাম্পিয়ন তো হয়েছেই, সেই সঙ্গে ব্যাট এবং বল দুই বিভাগেই হার্দিকের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। তার অন্যথা হয়নি আইপিএলের মেগা ফাইনালেও। বল হাতে ৩ উইকেট নেওয়ার পর ব্যাট হাতে ৩৪ রান করে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন টিম ইন্ডিয়ার এই অলরাউন্ডার। এরপর বাকি কাজটা সেরে নেন শুভমন গিল এবং ডেভিড মিলার। 

তবে গুজরাতকে আইপিএল চ্যাম্পিয়ন করেই থেমে যেতে রাজি নন হার্দিক। কথায় আছে, চ্যাম্পিয়নরা কোনওদিনও থেমে যান না। হার্দিকও তার বিকল্প নন। এবার তার লক্ষ্য হল য়েভাবেই হোক ভারতের হয়ে বিশ্বকাপ জেতা। ফাইনালে জয়ের পর এমনটাই জানালেন তিনি। ম্যাচ শেষে হার্দিক জানান, ‘আমার লক্ষ্য হল যেভাবেই হোক ভারতের হয়ে বিশ্বকাপ জেতা। এর জন্য আমি সবকিছুই করতে রাজি আছি। আমি সর্বদা নিজের দলকে এগিয়ে রাখতে বিশ্বাসী। আর যেখানেই খেলি না কেন সবসময় নিজের পুরো একশ শতাংশ দিয়েই খেলতে চাই’।

পাশাপাশি, তিনি আরও বলেন যে, ‘ভারতের হয়ে খেলা সত্যিই স্বপ্নপূরণের মতো, কটা ম্যাচ খেললাম সেটা কোনও বড় বিষয় নয়। দেশের হয়ে প্রতিনিধিত্ব করা সর্বদাই আনন্দের। আমি যে ভালোবাসাটা এবং সমর্থনটা পাই সেটা ভারতের হয়ে খেলার জন্যই। তাই আমি যেকোনও মূল্যে ভারতের হয়ে বিশ্বকাপ জিততে চাই’।

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ