আর্জেন্টিনা দুর্দান্ত দল, জিততে গেলে আমাদের সেরা প্রস্তুতি নিতে হবে: দোনারুম্মা

পয়লা জুন রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ইউরো এবং কোপা চ্যাম্পিয়নরা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: হাতে আর মাত্র একদিন, তারপরই ‘ফাইনালিসিমা’-র দ্বৈরথে মুখোমুখি হবে ইতালি এবং আর্জেন্টিনা। পয়লা জুন রাতে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ইউরো এবং কোপা চ্যাম্পিয়নরা। সুতরাং ফুটবল বিশ্বের অন্যতম দুই মহাদেশের লড়াইয়ের স্বাদ পেতে চলেছে আপামর ফুটবল প্রেমীরা। লিওনেল মেসি বনাম বোনুচ্চির লড়াই তাড়িয়ে-তাড়িয়ে উপভোগ করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা বিশ্ব। গত বছর হওয়া ইউরো কাপের ফাইনালে টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ইতালি। আর কোপা আমেরিকাতে ১-০ ব্যবধানে জয় তুলে নেয় মেসির আর্জেন্টিনা। তাই দুই চ্যাম্পিয়নদের মধ্যে সেরা কে সেটা নির্ধারণ করার জন্যই এই ফাইনালিসিমা’-র আয়োজন করা হয়েছে। 

এখনও পর্যন্ত ৩১ ম্যাচে অপরাজিত রয়েছে আর্জেন্টিনা। আর সম্প্রতি বেশ ভালো ছন্দেই রয়েছেন লিওনেল মেসি অ্যান্ড কোম্পানি। তাই তাদের হারানোটা বেশ কঠিন হবে বলেই মনে করছেন ইউরো কাপজয়ী ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মা। তাঁর মতে, জিততে গেলে ইতালিকে সেরা প্রস্তুতিটাই নিতে হবে। পিএসজি-তে একই সঙ্গে খেলেন দোনারুম্মা, মেসি, ডি মারিয়া এবং পারেদেস। কিন্তু এবার প্রতিপক্ষ হিসেবে মুখোমুখি হবেন তারা।

সম্প্রতি একটি সাক্ষাতকারে দোনারুম্মা বলেন, ‘শেষ ম্যাচ খেলে পিএসজি ক্যাম্প ছেড়ে ইতালিতে যোগ দেওয়ার পর আমার মেসি, ডি মারিয়াদের সঙ্গে তেমনভাবে কথা হয়নি। আমরা সকলেই বেশ ভালো বন্ধু। কিন্তু এবার একে অপরের বিপক্ষে খেলব। আর্জেন্টিনা দুর্দান্ত দল। তাই আমাদের জিততে গেলে সেরা প্রস্তুতিটাই নিতে হবে’। 

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ