হৃত্বিকের প্রাক্তন ও বর্তমান একে অপরকে কী নামে ডাকেন, জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: একেই নাকি বলে সতীনে সতীনে কোলাকুলি। তবে একজন প্রাক্তন এবং একজন বর্তমান। তাতে কি, ডাক-নাম তো দেওয়াই যায় তাই না! যেখানে সোশ্যাল মিডিয়ার প্রসঙ্গ উঠছে, সেখানে তো বন্ধুত্ব জাহির করার জন্যে একটি খ্যাত টোটকা ব্যবহার করাই যায়। হ্যাঁ, কথা হচ্ছে, বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশনের বর্তমান এবং প্রাক্তনের বিষয়ে। প্রাক্তন স্ত্রী সুজান খান (Suzanne Khan), যাঁর সঙ্গে ২০১৪ সালেই বিচ্ছেদ ঘটেছে হৃত্বিকের। আর এখন নায়ক চুটিয়ে প্রেম করছেন তাঁর হাঁটুর বয়সী গায়ক-অভিনেত্রী সাবা আজাদের (Saba Azad) সঙ্গে।

যদিও এই সুখবরটি প্রকাশ্যেই কেউই সামনে আনেন নি, কিন্তু তাঁদের হাবে-ভাবে একে অপরের সঙ্গে সবসময় জড়িয়ে থাকা, দেখেই দর্শকদের আর বুঝতে বাকি নেই কিছু। যাই হোক, সম্প্রতি গায়ক-অভিনেত্রী সাবা আজাদ ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে দেখা যাচ্ছে, সাবা একটি স্কিনফিট পোশাকে নিজেকে মুড়িয়ে আয়নার সামনে ফ্লান্ট করছেন। ন্যূনতম মেকআপে, খোলামেলা চুল আলগা করে একটি বাদামী বডিকন পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দিচ্ছেন।

পোস্টটি শেয়ার করে সাবা ক্যাপশনে লিখেছেন, “এই নার্সিসিজমের জন্য আমার কাছে কোনো স্মার্ট ক্যাপশন নেই।”আর এই ভিডিওটিতেই প্রতিক্রিয়া জানিয়ে, সুজান খান সাবাকে একটি ডাকনামে ডেকেছেন৷ এমনকী সাবা পোস্টটি শেয়ার করার পরেই, তাঁর ভক্ত এবং সেলিব্রিটিরা মন্তব্য বিভাগে তাঁর প্রশংসা করেছেন। আর সুজান মন্তব্য করে বলেন, “ওয়াও সাবু” (Wow Saboooo)। তাঁর উত্তরে, সাবাও সুজানকে ডাকনামে অভিহিত করে জানান ‘সুজলু’ “ধন্যবাদ আমার সুজলু” (Thanks my Soozloo)।

 

 

View this post on Instagram

 

A post shared by Saba Azad (@sabazad)

হৃতিক এবং সাবা কয়েক মাস ধরে ডেটিং করছেন বলে গুঞ্জন। হৃতিক ও সাবা সম্প্রতি করণ জোহরের ৫০ তম জন্মদিনের পার্টিতে একসঙ্গে উপস্থিত ছিলেন। এমনকী দুজনেই পাপারাৎজিদের ক্যামেরার সামনে পোজও দেন, আনন্দের সহিত। একই পার্টিতে সুজানকেও তাঁর প্রেমিক আর্সলান গনির সঙ্গে দেখা হয়েছিল। সাবাকে পরবর্তীতে নমিত দাস এবং গীতাঞ্জলি কুলকার্নির সঙ্গে একটি ছবিতে দেখা যাবে, যার নাম ‘Minimum’। আর হৃতিকের আগামী ছবি বিক্রম ভেদা এবং ফাইটার।

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’