ধার-দেনায় মেরুদণ্ড বেঁকে যাওয়া শ্রীলঙ্কাতেই এশিয়া কাপ

ম্যাচ শুরু ২৪ অগাস্ট থেকে, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: ধারও কম নয়, কম নয় দেনাও। এত কিছুর পরেও শ্রীলঙ্কাতে হবে এ বছরের এশিয়াকাপ। এশিয়ান ক্রিকেট কাউন্সিল সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। ম্যাচ শুরু ২৪ অগাস্ট থেকে, চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।

সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, ‘হায়দরাবাদে আইপিএলের একটি ম্যাচ দেখতে মাঠে ছিলেন এশিয়ান ক্রিকেট কাউন্সিল এবং শ্রীলঙ্কা (Sri Lanka) ক্রিকেট বোর্ডের বেশ কয়েকজন প্রতিনিধি। সেই ম্যাচ চলাকালীন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের (Sri Lanka Crickelt board) কর্তারা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রতিনিধিদের কাছে তাদের আর্জি পেশ করে’।

ভয়াবহ আর্থিক সংকটে ভুগছে শ্রীলঙ্কা (Sri Lanka) । দেশের অর্থভাণ্ডারে থাকা বিদেশি মুদ্রার পরিমাণ ক্রমশ তলানিতে চলে গিয়েছে। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের কাছে শ্রীলঙ্কা আর্থিক সাহায্য চেয়েছে। আর্থিক সাহায্য চেয়েছে অন্যান্য রাষ্ট্রের কাছেও। ভারতের তরফ থেকে দ্বীপরাষ্ট্রকে বাড়িয়ে দেওয়া হয়েছে সাহায্যের হাত। এই অবস্থায় তারা এশিয়া কাপ আয়োজন করতে চেয়ে আর্জি জানিয়েছে।

দ্য ইনফরমেশনের রিপোর্ট অনুসারে, হায়দরাবাদের ওই আইপিএল (IPL)ম্যাচে প্রস্তাবে সিলমোহর পড়ে গিয়েছিল। দরকার ছিল সরকারি ঘোষণার। সোমবার বোর্ড সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে এই খবর প্রকাশ করা হয়েছে। ভারত এবং শ্রীলঙ্কা (Sri Lanka) ছাড়াও এশিয়া কাপে খেলবে বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান। কাবুলিওয়ালার দেশে শাসন ক্ষমতায় তালিবান আসীন হওয়ার পর এই প্রথম তারা এশিয়াকাপে খেলতে চলেছে।

আরও পড়ুন জেনে নিন, এবারের আইপিএল থেকে কী কী প্রাপ্তি হল ভারতীয় ক্রিকেটের

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার

বিপদ বাড়ল ঋতব্রত-অরূপের, ভুয়ো হলফনামা কাণ্ডে কালীঘাট থানায় অভিযোগ মমতা তৃণমূলের

তন্ত্রমন্ত্রের বলি একরত্তি, প্রতিবেশীর ঘর থেকে উদ্ধার তিন বছরের শিশুকন্যার দেহ