স্ত্রী দেখে ফেলেছিলেন স্বামীর পরকীয়া, মাথায় হাতুড়ি মেরে খুনের চেষ্টা!

মঙ্গলবার ১ মহিলার সঙ্গে স্বামীকে পরকীয়া করতে দেখে ফেলেন স্ত্রী। তা নিয়েই শুরু হয় জোর অশান্তি। যার পরিণতি মর্মান্তিক।

Share:

নিজস্ব প্রতিনিধি: স্বামী সইদুল খান জড়িয়েছিলেন পরকীয়ায়। তিনি অশোকনগর থানায় মুহুরির কাজ করতেন। স্বামীর পরকীয়ার সম্পর্ক দেখে ফেলেছিলেন স্ত্রী। অভিযোগ, সেই জন্যই তাঁকে বেধড়ক মারধর (Beat) করা হয়। শুধু তাই নয়, অভিযুক্ত স্বামীর বিরুদ্ধে অভিযোগ স্ত্রীকে মাথায় হাতুড়ি মেরে খুনের চেষ্টা করা হয়। উত্তর চব্বিশ পরগণার অশোকনগরের ঘটনায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

জানা গিয়েছে, অভিযুক্ত সইদুল ও রূপা দাস ওরফে সাবিনা বিবির (৩০) বিয়ে হয়েছিল দীর্ঘ ১৫ বছর। দুজনের বাড়িই ছিল অশোকনগরে। বিয়ের পরেই রূপার নাম হয়েছিল সাবিনা। তাঁদের ১৫ বছরের ১ পুত্র সন্তান রয়েছে। অভিযোগ, পরকীয়ায় (Affair) জড়িয়েছিলেন সইদুল। সেই পরকীয়া একটি নয়, একাধিক। তা নিয়ে পারিবারিক অশান্তি লেগেই থাকত। গত মঙ্গলবার ১ মহিলার সঙ্গে স্বামীকে পরকীয়া করতে দেখে ফেলেন স্ত্রী। তা নিয়েই শুরু হয় জোর অশান্তি। যার পরিণতি মর্মান্তিক। অভিযোগ, এরপরেই সইদুল বেধড়ক মারধর করেন স্ত্রীকে। হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথা থেঁতলে খুন করার অভিযোগ সইদুলের বিরুদ্ধে। সাবিনার আর্তনাদে ছুটে আসেন প্রতিবেশীরা। প্রতিবেশীরা আসার আগেই পলাতক অভিযুক্ত সইদুল।

বুধবার সকালে এই খবর পান সাবিনার মা রমা দাস। প্রতিবেশীদের সাহায্যে মেয়েকে ভর্তি করেন অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে (Hospital)। জামাই সইদুলের বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করেন। নির্যাতিতার মায়ের অভিযোগ, হাতুড়ি দিয়ে তাঁর মেয়েকে একাধিক জায়গায় মারে সইদুল। মাথাতেও আঘাত করেন। মাথা এমন ভাবে থেঁতলে গিয়েছে যে সেলাই করা যাচ্ছে না বলেও দাবি রমা দাসের। সইদুলের বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ এনেছেন তিনি।

পুলিশ (Police) সূত্রে জানানো হয়েছে, ঘটনার তদন্ত চলছে। পরিবার ও স্থানীয় এলাকায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতার অবস্থা আশঙ্কাজনক।

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য

চিনের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঝলসে মৃত ১৪

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

আতশবাজি প্রান কাড়লো ১০বছরের খুদের,পরিবারে শোকের ছায়া

কাল না পরশু কবে দেবেন ভাইফোঁটা? জেনে নিন শুভ সময়

অর্শদীপের বদলে দলে আসছেন সিরাজ! কিউয়িদের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

রকেট গতিতে বাড়ছে AQI! দূষণ থেকে ফুসফুসকে বাঁচাতে মেনে চলুন এই ৫ উপায়

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর রাতে রিষড়া পুরসভার নোডাল অফিসারের বাড়িতে হামলা, চলল গুলি!

NRS হাসপাতালের তরুণ চিকিৎসকের রহস্যমৃত্যু, হোয়্যাটসঅ্যাপ স্টেটাসে বিস্ফোরক দাবি

মিশরে দুটি যাত্রীবাহী ট্রেনের ভয়াবহ সংঘর্ষ! ঘুমন্ত অবস্থায় মৃত ৭, আহত ১২৫