বকেয়া মেটায়নি তালিবান, ‘অন্ধকারে’ কাবুল

বকেয়ার পরিমাণ প্রায় ৬২ মিলিয়ন ডলার।

Share:

আন্তর্জাতিক ডেস্ক:  বকেয়া বিল মেটাতে পারেনি আফগানিস্তানের তালিবান সরকার। তাই, রাজধানী কাবুলের একাংশ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আগামীদিনে সমস্যা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। 

সে দেশের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানির তরফ থেকে বলা হয়েছে, উজবেকিস্তান থেকে আফগানিস্তানের বেশ কয়েকটি প্রদেশ ও কাবুলে বিদ্যুৎ পরিষেবা আপাতত বন্ধ রাখা হয়েছে। সরবরাহ স্বাভাবিক হলে ফের পরিষেবা চালু হবে।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, তালিবান সরকারের কাছে বকেয়া বিদ্যুৎ বিলের পরিমাণ প্রায় ৬২ মিলিয়ন ডলার। সদ্য সদ্য তারা আফগানিস্তান দখল করে সরকার গঠন করেছে। এই পরিমাণ টাকা তাদের পক্ষে মেটানো সম্ভব হচ্ছে না। এর ফল ভোগ করছে সাধারণ মানুষ। আগামীদিনে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠবে। 

যদিও সরকার বকেয়া টাকার কথা অস্বীকার করে জানিয়েছে টেকনিক্যাল কারণে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটছে।  ত্রুটি দ্রুত সারিয়ে তোলার চেষ্টা চলছে। পরিষেবা স্বাভাবিক হতে সময় লাগবে না।

তাদের যুক্তি উড়িয়ে আফগানিস্তানের একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট বলছে, সঙ্কট বেশ গভীর। সবে সবে আফগানিস্তান দখল করেছে তালিবান। টাকা নেই। তাই, সরকারের পক্ষে ওই দেনা শোধ করা প্রায় অসম্ভব। আপাতত কাবুলের একাংশ অন্ধকারে ডুবে রয়েছে। এরপর গোটা রাজধানীই অন্ধকারে ডুবে যাবে।

উল্লেখ করা যেতে পারে সম্প্রতি চিনের একটি প্রদেশে এই ধরনের সমস্যা হয়েছিল। যদিও তারা সেই সমস্যা কাটিয়ে উঠেছে। সেখানে পরিষেবা আপাতত স্বাভাবিক।

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার