এবার মালবাজারে সঙ্গীর দেহ আগলে রাখল ৩৫টি হাতি

এক হাতির মৃত্যুর পর তাকে ঘিরে রেখেছে ৩০-৩৫টি হাতির একটি দল। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্তও মৃত হাতিকে ঘিরে রেখেছে হাতির দল।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ডুয়ার্সের রেড ব্যাঙ্ক চা বাগানে এক হস্তিশাবকের মৃতদেহ ঘিরে রেখেছিল মা হাতি। আর সেই মা হাতিকে পাহারা দিয়েছিল ৩০ থেকে ৩৫টি হাতির একটি দল। বৃহস্পতিবার সকালে ফের সামনে এল এমন একটি দৃশ্য। এবার ঘটনাস্থল মালবাজার। মালবাজারের আপালচাদ রেঞ্জের মালহাটি এলাকায় এক হাতির মৃত্যুর পর তাকে ঘিরে রেখেছে ৩০-৩৫টি হাতির একটি দল। বুধবার বিকেল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্তও মৃত হাতিকে ঘিরে রেখেছে হাতির দল।

একটি হাতির মৃত্যুর পর বুধবার তার দেহ ঘিরে পাহারা দিতে দেখা যায় ৩০ থেকে ৩৫টি হাতির। বন দফতরের কর্মীরা চেষ্টা চালিয়েও মৃত হাতিটির কাছে যেতে পারেননি। বৃহস্পতিবার সকালেও সেই একই দৃশ্য দেখা গেল। স্থানীয় এক ব্যক্তি প্রথমে দেখতে পান একটি হাতি মৃত অবস্থায় জঙ্গলের মধ্যে পড়ে রয়েছে। এর পর তড়িঘড়ি খবর দেওয়া হয় বন দফতরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আপালচাদ রেঞ্জের বনকর্মীরা। কিন্তু হাতির দল ঘিরে থাকায় মৃত হাতিটির কাছে যেতে সাহস পাননি তাঁরা। বন দফতরের কর্মীরা অপেক্ষা করছেন কখন হাতির দল ঘটনাস্থল ছেড়ে যাবে। এর পর মৃত হাতির দেহ উদ্ধার করবেন তাঁরা। যদিও কী কারণে ওই হাতির মৃত্যু হয়েছে তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বন দফতর সূত্রে খবর দেহ উদ্ধারের পর ময়নাতদন্তে পাঠানো হবে। এরপর ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে মনে করছেন বন দফতরের আধিকারিকরা।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগেই ভইসডোবা এলাকায় তিস্তা নদীতে একটি হাতিকে আটকে থাকতে দেখা গিয়েছিল। তার পায়ে আঘাত থাকায় ঠিকমতো হাঁটা চলা করতে পারছিল না। মৃত হাতিটি সেই হাতি বলেই প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য এর আগে রেড ব্যাঙ্ক চা বাগানে মৃত হস্তিশাবককে ঘিরে রেখেছিল মা হাতি। আর তাকে পাহারা দিয়েছিল ৩০ থেকে ৩৫টি হাতি। টানা তিন দিন সন্তানকে আগলে রেখেছিল মা হাতিটি। তিন দিন পর মা হাতি চলে যাওয়ার পর বনকর্মীরা মৃত হস্তিশাবকের দেহ উদ্ধার করেন।

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই