চিকেনের নতুন রেসিপি চাই! বানিয়ে ফেলুন গন্ধরাজ মুরগি পাতুরি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাঙালির প্রিয় খাদ্যের মধ্যে একটি পাতুরি। যা চিরকালই বাঙালির কাছে খুবই প্রিয়। আর ভেটকির বা ইলিশের পাতুরি হলে তো কোনও কথাই নেই। তবে জানেন কী মাছ বাদে মাংসেরও পাতুরি করা যায়! বাড়িতে চিকেন কষা বা চিকেনের ঝোল খেতে খেতে বিরক্তি ধরে গিয়েছে তাইতো। তবে চিকেনের বহু রেসিপি আছে। একটি সময়-সুযোগ মিললেই মাংসের নতুন কোনও রেসিপি বানিয়ে নেওয়া যায়। তবে এবার সময়ের তোয়াক্কা না করেই সহজলভ্য আর অল্প কয়েকটা উপকরণ দিয়ে বাড়িতেই বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের গন্ধরাজ মুরগি পাতুরি। রইল প্রণালী।

উপকরণ: চিকেন কিমা ৫০০ গ্রাম, কুমড়ো পাতা ৪টি, গন্ধরাজ লেবুর পাতা ৪টি, গন্ধরাজ লেবুর রস ৪-৫ টেবিল চামচ, কাঁচালঙ্কা বাটা ৪ টেবিল চামচ, পোস্ত বাটা ৩ টেবিল চামচ, রসুন বাটা ২ টেবিল চামচ, নারকেল বাটা ৪ টেবিল চামচ, নুন ও গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো, সাদা তেল ৩ টেবিল চামচ।

প্রণালী: চিকেনগুলি ভাল করে ধুয়ে মিক্সিতে পেস্ট করে নিন। তবে খুব বেশি মিহি করবেন না। এ বার একটি পাত্রে সেই চিকেন পেস্ট করে সব উপকরণ মিশিয়ে নিয়ে গরম জলে সামান্য নুন দিয়ে কুমড়ো পাতাগুলি অল্প ভাপিয়ে নিন। মাংসের খানিকটা মিশ্রণ সেই পাতার মধ্যে রেখে তার উপর একটি গন্ধরাজ লেবুর পাতা রেখে কুমড়ো পাতাটি ভাল করে মুড়িয়ে ফ্রাইংপ্যানে সামান্য তেল দিয়ে ভাল করে সেঁকে নিন। এরপরই গ্যাস থেকে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ চিকেন পাতুরি।

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!