মাধ্যমিকের ফল প্রকাশ, পাশ ১০ লক্ষেরও বেশি পরীক্ষার্থী

প্রকাশিত হল ২০২২ সালের মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারে পাশের হার ৮৬.৬০ শতাংশ। তবে ছাত্রীদের থেকে ছাত্ররা পাশের হারে এগিয়ে।

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত হল চলতি বছরের মাধ্যমিকের(Madhyamik Examination) ফলাফল। শুক্রবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে সেই ফল প্রকাশ করেন পর্ষদ(WBBSE) সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। এবারে মাধ্যমিক পরীক্ষা শেষ হওয়ার ৭৯দিনের মাথায় প্রকাশিত হল ফলাফল। এদিন সকাল ১০টা থেকেই নানান ওয়েবসাইটে(Website) নিজের ফল জানতে পারবে পরীক্ষার্থীরা। এবারে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১১ লক্ষ ২৭ হাজার ৮৬৩জন। তবে এদের মধ্যে পরীক্ষায় বসেন ১০ লক্ষ ৯৮ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থীদের মধ্যে প্রায় ৯ লক্ষ ৫০ হাজার পরীক্ষার্থী এবারে পাশ করেছে। সামগ্রিক ভাবে রাজ্যে পাশের হার ৮৬.৬০ শতাংশ। এবারে ছাত্রদের তুলনায় ১ লক্ষ ২০ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেছিল। ছাত্রদের সংখ্যা ছিল ৫ লক্ষ ৫৯জন এবং ছাত্রীদের সংখ্যা ছিল ৬ লক্ষ ২৬ হাজার ৮০৪জন। যদিও পাশের হারে ছাত্রীদের থেকে বেশি এগিয়ে ছাত্ররা। তাঁদের পাশের হার ৮৮.৫৯ শতাংশ।  

৬৯৩ নম্বর পেয়ে যে দুইজন যুগ্মভাবে প্রথম হয়েছেন তাঁরা হলেন বাঁকুড়া জেলার রামহরিপুর রামকৃষ্ণ মিশন অর্ণব ঘড়াই এবং বর্ধমান সিএমএস স্কুলের পরীক্ষার্থী রৌণক মণ্ডল। যুগ্মভাবে দ্বিতীয় হয়েছে কৌশিকী সরকার ও রৌণক মণ্ডল। এবারেও জেলাগুলির ফল কলকাতার থেকে ভাল হয়েছে। পাশের হারে সব থেকে বেশি এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলা। সেখানে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কালিম্পং, পশ্চিম মেদিনীপুর ও কলকাতায় পাশের হার ৯৪ শতাংশের বেশি। এবারে মেধাতালিকায়(Merit List) যে ১০জনের নাম উঠে এসেছে তাতে দেখা যাচ্ছে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দুইজন করে পরীক্ষার্থী রয়েছে। চতুর্থ স্থানে উঠে এসেছেন ৪জন। পঞ্চম স্থান অধিকার করেছেন মোট ১১জন পরীক্ষার্থী। ষষ্ঠ স্থানে উঠে এসেছে ৬জন পরীক্ষার্থী। সপ্তম স্থানে উঠে এসেছে ১০জন পরীক্ষার্থী। ২২জন পরীক্ষার্থী উঠে এসেছেন অষ্টম স্থানে। নবম স্থানে উঠে এসেছে ১৫জন পরীক্ষার্থী। দশম স্থান অধিকার করেছে ৪০জন পরীক্ষার্থী। সব মিলিয়ে মেধা তালিকায় উঠে এসেছ ১১৪জন পরীক্ষার্থী।

একই সঙ্গে এদিন পর্ষদ সভাপতি জানিয়েছেন ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি থেকে। এদিন সকাল ১০টা থেকে www.wbbse.wb.gov.in এই ওয়েবসাইটে পরীক্ষার্থীরা তাঁদের ফলাফল দেখতে পাবে। এছাড়াও রেজাল্ট মিলবে www.wbresults.nic.in এই ওয়েবসাইটেও।

সেমিফাইনালের আগে মেগা অনুশীলনে নেই মেসি, কি ঘটল আর্জেন্টিনা শিবিরে?

সপ্তাহের শুরুতেই রক্তাক্ত শেয়ার বাজার, ৬০০ পয়েন্টেরও বেশি পড়ল সেনসেক্স, ধাক্কা নিফটিতেও!

গা ঢাকা দিয়েও রেহাই পেল না! গ্রেফতার নির্মল ঘোষের পুত্র তীর্থঙ্কর

হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের

বরযাত্রীর গাড়িতে ২ ট্রাকের ধাক্কা, নিহত ১৩

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি! বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে খুন কুখ্যাত দুষ্কৃতি

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!