Kashmir: জঙ্গিদের নিশানায় উপত্যকার বিজেপি নেতারাও

হত্যার ছক তৈরি হয়েছিল গত ২১ সেপ্টেম্বর।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জম্মু-কাশ্মীরে সম্প্রতি কাশ্মীরি (Kashmir) পণ্ডিতদের নিশানা করে জঙ্গিরা। আপাততদৃষ্টিতে মনে হয়, এই ঘটনা আচমকাই ঘটেছে। ঠাণ্ডা মাথায় খুন করার নকসা তৈরি হয়েছিল সীমান্তের ওপারে।  একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম এই খবর দিয়েছে। তাদের দাবি, সেই নীল নকসা তারা পেয়েছে।

প্রতিবেদন বলছে, এই হত্যার ছক তৈরি হয়েছিল গত ২১ সেপ্টেম্বর। মুজাফ্ফরাবাদ এসেছিলেন আইএসআইয়ের (ISI) বেশ কয়েকজন শীর্ষকর্তা। তারা বৈঠক করেন পাক-মদতপুষ্ট বেশ কয়েকটি সন্ত্রাসী সংগঠনের মাথাদের সঙ্গে। কাদের কাদের জবাই করা হবে, তার একটা তালিকাও তৈরি করা হয়েছিল। তালিকায় নাম ছিল ২০০জনের। তার মধ্যে বেশ কয়েকজন কাশ্মীরি পণ্ডিত (Kashmiri Pandits) । বৈঠকে এও ঠিক হয়, জম্মু-কাশ্মীরে বর্তমানে যে সব জঙ্গি সংগঠন সক্রিয় সেই সব সংগঠনের নাম বদলে নতুন নাম রাখতে হবে। উদ্দেশ্যে সরকারকে ধোঁকা দেওয়া। হামলার পরে পরেই দায় স্বীকার করে বিবৃতি দিতে হবে।

ওই সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, শুধু কাশ্মীরের পণ্ডিতদের (Kashmiri Pandits) নিশানা করলে হবে না, নিশানা করতে হবে নিরাপত্তাকর্মী, স্থানীয় নেতা। উপত্যকার বিজেপি শীর্ষ নেতাদেরও একে একে খালাস করে দিতে হবে। নিশানা করতে হবে কেন্দ্রীয় সরকারির কর্মীদেরও। এই রিপোর্ট নিঃসন্দেহে যে উদ্বেগজনক, তা নিয়ে কোনও সন্দেহ নেই। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ওই সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক থেকে জম্মু-কাশ্মীরের পণ্ডিত-সহ অন্যান্যদের নিরাপত্তা আঁটোসাঁটো করতে বলা হয়েছে।

উল্লেখ করা যেতে পারে, গতকাল জম্মু-কাশ্মীরের একটি ব্যাঙ্কে ঢুকে ব্যাঙ্ক ম্যানেজারকে (Bank Manager) গুলি করে খুন করে জঙ্গিরা।

আরও পডুন ব্যাঙ্কে ঢুকে ম্যানেজারকে গুলি করে বুক চিতিয়ে বেরিয়ে গেল জঙ্গিরা

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই