আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

Abhijeet Bhattacharya: মুকেশ পথে কেকে, স্মৃতি টানলেন অভিজিৎ

নিজস্ব প্রতিনিধি: বাংলাতেই অনুষ্ঠানের পরেই কিংবদন্তী গায়ক মুকেশ জীর মৃত্যু হয়, কই তখন তো উদ্যোক্তাদের দায়ী করা হয় নি, বাংলাকে কুন্ঠাগত করা নিয়ে বিস্ফোরক মন্তব্যে জনপ্রিয় গায়ক অভিজিৎ ভট্টাচার্যের (Abhijeet Bhattacharya)। বলিউডের জনপ্রিয় গায়ক কেকে-র অকাল প্রয়াণে এখনও শোকস্তব্ধ গোটা দেশ। অভিনেতা সুশান্ত সিং রাজপুত, সিদ্ধার্থ শুক্লার পর গায়ক কেকে-কে তরুণ প্রজন্ম ঠিক ততটাই কাঁদছেন। যেহেতু কলকাতায় মৃত্যু হয়েছে কেকে-র, সুতরাং এখনও কেকের মৃত্যু নিয়ে তোলপাড় কলকাতা। ইতিমধ্যেই কেকে-মৃত্যুর কারণ হিসেবে সেদিন সেই লাইভ-কনসার্টের উদ্যোক্তাদের দিকে আঙুল উঠেছে। প্রশ্ন উঠেছে মঞ্চের রক্ষণাবেক্ষণের উপরেও। রীতিমতন কেকে মৃত্যুর জন্যে বাংলাকে দোষারোপ করা হয়েছে, যাতে বিধ্বস্ত বাংলাও, লজ্জায় মুখে ঢেকেছে বাংলাও। মুম্বইয়ের একাধিক শিল্পীরা বাংলাকে দায়ী করছেন কেকে মৃত্যুর কারণ হিসেবে। এমনকী গতকালই জানা গিয়েছে, সুরেন্দ্রনাথ কলেজের সোশ্যালে আসার কথা ছিল জুবিন ন্যটিওয়াল এবং সুনিধি চৌহানের। তাঁরাও ইতিমধ্যেই বাতিল করেছে কলকাতার শো।

তবে এবার বাংলাতে অনুষ্ঠান করা নিয়ে মুখ খুললেন, লেজেন্ড্রারি গায়ক অভিজিৎ ভট্টাচার্য। পঁচিশ বছর ধরে তিনি কলকাতায় অনুষ্ঠান করে চলেছেন, একাধিক বার নজরুল মঞ্চেও অনুষ্ঠান করেছেন গায়ক। কোথায় তাঁর তেমন কোনো অসুবিধা হয়নি, জানালেন অভিজিৎ খোদ। শুধু তাই নয়, তিনি এও জানালেন কিংবদন্তী গায়ক মুকেশও কলকাতায় অনুষ্ঠান করার পর প্রয়াত হয়েছিলেন, কই তখন তো উদ্যোক্তাদের দায়ী করা হয় নি। অভিজিতের মতে, আসলে সবটাই রাজনৈতিক চক্রান্ত, বাংলাকে বদনাম করার। কেকে-র মৃত্যু নিয়ে যে নোংরামো হচ্ছে, তা বন্ধ করার অনুরোধ করেছেন। এই প্রসঙ্গে তিনি একটি পুরনো ঘটনার প্রসঙ্গে টেনে বললেন, মুকেশজি আর লতাজি অসংখ্য অনুষ্ঠান করেছেন কলকাতায়। এমনকী মুকেশজি কলকাতায় অনুষ্ঠান শেষ করেই হোটেলে গিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন। তাঁর প্রশ্ন, কই সে দিন তো কেউ স্টেজ নিয়ে কথা বলেনি, উদ্যোক্তাদের নিয়ে কোনও প্রশ্ন তোলেনি। কলকাতায় তো এতদিন মুম্বইয়ের অনেক শিল্পীই এসেছেন, কারণ মুম্বই শিল্পীদের কাছে বাঙালি দর্শকদের গান শোনানো একটা লোভনীয় ব্যাপার। সবাই অপেক্ষা করে থাকেন যে, কবে বাংলায় অনুষ্ঠান করতে যাবেন। কারণ শিল্পীদের কাছে বাংলায় অনুষ্ঠান করা সুখকর বিষয়।

অভিজিৎ নিজেও ২৫ বছর ধরে নজরুল মঞ্চে অনুষ্ঠান করছেন। আর যখন থেকে তিনি কলকাতায় অনুষ্ঠান করা শুরু করেন, তখন এত ভাল অবস্থাও ছিল না নজরুল মঞ্চের। বৃষ্টির জল হলের ভিতরে জল আসত। এসিও ছিল না। তার মধ্যেই অনুষ্ঠান করেছেন তিনি, তাতে তাঁর শরীরের কোনও ক্ষতি হয় নি। এখন কেকের মৃত্যুর জন্য বাংলাকে দোষ দেওয়া হচ্ছে, যা একেবারেই দুর্বিসহ। তবে কেকে-র মৃত্যুকে তিনি নিয়তি বলে ব্যক্ত করেছেন। এমনকী অভিজিৎ এও জানালেন যে, তাঁকে যদি কালকেই নজরুল মঞ্চে অনুষ্ঠান করতে ডাকা হয়, বিনা দ্বিধায় অনুষ্ঠান করতে যাবেন। তবে তাঁর মতে প্রত্যেকটি অনুষ্ঠানের পাশাপাশি জরুরি পরিষেবা শুধু শিল্পীদের জন্য নয়, দর্শকদের জন্যও থাকা দরকার। কোনও দর্শকও যদি অসুস্থ হয়ে পড়েন, তাকে যেন সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Published by:

Share Link:

More Releted News:

‘সর্বদা সত্যের জয় হবেই’, সঞ্জয় কাপুরের সম্পত্তি নিয়ে আদালতের রায়ে প্রতিক্রিয়া করিনার

‘তিনি মাদ্রাজ-এর এপস্টিন’, তামিল সুরকারের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ গায়িকার

‘তুমিই আমার জীবনকে পরিপূর্ণ করেছ’, ১০ বছরের বিবাহ বার্ষিকীতে করণকে খোলা চিঠি বিপাশার

বাবার বিশাল সম্পত্তির অধিকার নিয়ে লড়াই, করিশ্মার সন্তানদের পক্ষে কী রায় দিল্লি হাইকোর্টের?

শীর্ষস্থানচ্যুত ‘তারে ধরি ধরি মনে করি’, ‘পরশুরাম’-এর মুখ পুড়িয়ে TRP-তে এগিয়ে কে?

মৌনিকে নিয়ে অশালীন মন্তব্যে ক্ষুব্ধ পবিত্রা, ট্রোলারদের উদ্দেশ্যে যা বললেন অভিনেত্রী…

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ