চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণে মৃত ৩১, গুরুতর জখম ৪৫০

বাংলাদেশের চট্টগ্রামের সীতাকুণ্ডে কন্টেনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মারা গেলেন ৩১জন। গুরুতর জখম ৪৫০জন। বাড়তে পারে মৃতের সংখ্যা।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: চট্টগ্রামের সীতাকুণ্ডে (Sitakunda) কন্টেনার ডিপোতে (Container Depot) শনিবার গভীর রাতের ভয়াবহ বিস্ফোরণে (Blast) কমপক্ষে ৩১ জন মারা গিয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন দমকল কর্মীও (Fire Service) রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে সাড়ে চারশো জন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে। প্রতিবেদন প্রকাশ পর্যন্ত চৌদ্দ ঘন্টাতেও ডিপোর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরিস্থিতির কথা মাথায় রেখে চট্টগ্রাম হাসপাতালের সব চিকিৎসকের ছুটি বাতিল করা হয়েছে।

দমকল সূত্রে জানা গিয়েছে, সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিএম কন্টেনার ডিপো নামে একটি বেসরকারি ডিপোতে শনিবার মাঝরাতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে আশেপাশের চার কিলোমিটার কেঁপে ওঠে। বিস্ফোরণের পরেই ডিপোতে তাকা একাধিক কন্টেনারে পর পর আগুন ধরে যায়। নিমিষেই ওই আগুন ছড়িয়ে পড়ে গোটা এলাকাজুড়ে। খবর পেয়েই পুলিশ ও দমকল কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু অধিকাংশ কন্টেনারে দাহ্যপদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খান দমকল কর্মীরা। পরে চট্টগ্রাম, কুমিল্লা সহ আশেপাশের এলাকা থেকে আরও দমকল ইঞ্জিন আনানো হয়। একাংশে আগুন নিয়ন্ত্রণে আনার পরে অগ্নিদগ্ধদের উদ্ধার করা হয়।

আগুন নেভাতে গিয়ে প্রাণ হারান পাঁচ দমকল কর্মীও। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, ২৫ জনের দেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি আরও সাড়ে চারশো জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের চিকিৎসায় রক্ত দিতে এগিয়ে আসার জন্য সাধারণ মানুষের কাছে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম মেলিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহসান (Brigadier General Shamim Ahasan)।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

আড়াইশো বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে নদিয়ার এই জমিদারবাড়ি, ঘুরে আসুন একদিনের ছুটিতে

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়