কেন অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন নার্গিস জানেন?

কেন ফিল্মি দুনিয়া থেকে সরে দাঁড়ালেন নার্গিস? এর কারণ শুধু একটাই। এই ইঁদুর দৌড়ে অংশ নিতে চাননি নার্গিস। বিরতি শেষে কাজে ফিরতে প্রস্তুত রয়েছেন ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রকস্টারখ্যাত অভিনেত্রী নার্গিস ফকরি অভিনয় থেকে বেশ লম্বা ছুটি নিয়েছিলেন। রণবীর কাপুরের বিপরীতে রকস্টার ছবিতে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। সঙ্গে বেড়েছিল তাঁর ফ্যানবেস। তারপর ‘হাউজফুক’ ‘আজহার’-এর মত সফল ছবি রয়েছে তাঁর ঝুলিতে। কিন্তু সাফল্যের সঙ্গে কাজ করার পরেও কেন তিনি ফিল্মি দুনিয়া থেকে সরে দাঁড়ালেন? এর কারণ শুধু একটাই। এই ইঁদুর দৌড়ে অংশ নিতে চাননি নার্গিস। 

সম্প্রতি এক সংবামাধ্যমকে বলতে গিয়ে তিনি বলেছেন যে দীর্ঘ কাজের চাপে অভিনেত্রী নাকি কোনও ছুটি পাচ্ছিলেন না। ফলে পরিবার ও বন্ধুবান্ধবকে দেওয়ার মত সময় তাঁর কাছে ছিল না। একটা সময় পর তিনি অনুভব করলেন যে তাঁর আয়ের কোনোটাই যদি তিনি ভোগ করতে না পারেন অর্থাৎ নিজের ইচ্ছা মত ব্যয় না করতে পারেন তাহলে সেই অর্থ উপার্জন ও তার সাথে এই ইঁদুর দৌড়ে ছুটে বেড়ানোর কোনও অর্থই হয়না। তখন তিনি যখন কাজ থেকে সরে দাঁড়িয়ে নিজেকে সময় দেওয়ার কথা ভাবেন বা বিরতি নেওয়ার কথা ভাবেন। তখন অনেকেই তাঁকে বলেছিলেন যে এর ফলে তার কেরিয়ার ধ্বংস হবে। তার কেরিয়ারে চাপ পড়বে। কিন্তু নার্গিস সেসব নিয়ে মাথা ঘামাননি। নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন। 

কিন্তু এর মানে এই নয় যে বলিউডে সফল অভিনেত্রী নিজেকে অভিনয় জগৎ থেকে একেবারে সরিয়ে নিয়েছেন। কিছু সময় বিরতির পর তিনি আবার নিজের অবতারে ফিরে এসে সকলকে নিজের অভিনয় দক্ষতা দেখিয়ে দেওয়ার ক্ষমতা যে রাখেন তা দেখানোর প্রস্তুতি নিয়েই নিয়েছেন। বিরতি শেষে কাজে ফিরতে প্রস্তুত রয়েছেন নার্গিস। অ্যাকশন ও কমেডিধর্মী ছবিতেই নাকি তার সবথেকে বেশি কাজের ইচ্ছা। 

হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে চান? প্রতিদিন মেনে চলুন এই ৫টি অভ্যাস

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল এই ৬ রাশির, ব্যবসায় হবে টাকার বৃষ্টি!

একটি গম গাছেই সাতটি শিষ! পাঁচ রঙের এই শস্যের বিশেষত্ব জানলে অবাক হবেন

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্যে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে