Narayangunje: গণধর্ষণের পরে স্বামী-স্ত্রীকে খুন, ছয় জনের ফাঁসির আদেশ

ফাঁসির সাজাপ্রাপ্ত তিন আসামি অবশ্য এখনও পলাতক।

Share:

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ: রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে প্রথমে স্ত্রীকে গণধর্ষণ (Gang Rape)। তার পরে প্রমাণ লোপাটে স্বামী-স্ত্রীকে খুন। দেশজুড়ে শোরগোল ফেলে দেওয়া রূপগঞ্জ (Rupgunje) জোড়া খুনের (Double Murder) ঘটনায় দোষী সাব্যস্ত ছয় আসামিকে ফাঁসির সাজা শোনাল নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ফাঁসির সাজাপ্রাপ্ত তিন আসামি অবশ্য এখনও পলাতক।

আদালত সূত্রে জানা গিয়েছে, রূপগঞ্জ উপজেলার গঙ্গানগর গ্রামের বাসিন্দা আব্দুর রহমানের (Abdur Rahaman) সঙ্গে তাঁর স্ত্রী খাদিজা বেগমের (Khadiza Begum) দাম্পত্য কলহ দেখা দেয়। তার জেরে স্ত্রীকে খুন করতে ছয়জনকে ১০ হাজার টাকার বিনিময়ে ভাড়া করেন আবদুর রহমান। পরিকল্পনা মাফিক ২০০৯ সালের ১১ অগস্ট স্ত্রীকে নিয়ে ঘুরতে বের হন তিনি। খুনিরা রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে গিয়ে প্রথমে খাদিজাকে ধর্ষণ করে প্রমাণ লোপাটে খুন করে রাস্তার পাশে একটি ডোবায় ফেলে রাখে।

কিন্তু চুক্তিমতো টাকা না মেলায় রাগে আবদুর রহমানকেও খুন করে আসামিরা। তার দেহও ওই ডোবায় ফেলে দেওয়া হয়। পাঁচদিন বাদে আবদুর রহমান ও খাদিজার পচাগলা লাশ উদ্ধার হয়। ঘটনায়  খাদিজার বাবা আনোয়ার হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। পুলিশ তদন্তে নেমে লোকমান, শফিক, সুমন, আরিফ ও মোহাম্মদ জামাল নামে ছয়জনকে আসামি করে মামলার চার্জশিট জমা দেয়। দীর্ঘ একযুগ শুনানির শেষে অবশেষে সোমবার জোড়া খুনের ঘটনায় ছয় আসামিকে ফাঁসির সাজা দিয়েছেন নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক। যদিও ফাঁসির সাজাপ্রাপ্ত ছয় আসামির মধ্যে সুমন, লোকমান ও শফিক পলাতক।

একসঙ্গে রাত কাটান যুবক-যুবতীরা, পছন্দ না হলেই বদলে যায় সঙ্গী! জানুন এই আদিবাসী সমাজের অজানা কাহিনি

ইতিহাসের সাক্ষী নদিয়ার আড়াইশো বছরের পুরনো জমিদারবাড়ি, একদিনের ছুটিতে ঘুরে আসুন

শনিদেবের কৃপায় কর্মক্ষেত্র-অর্থভাগ্যে বিরাট বদল, ডিসেম্বরেই সুসময় ৩ রাশির

ঋতব্রত বা মমতা, কাউকেই আপাতত জোড়াফুল প্রতীক দিল না কমিশন

হার্দিক পঞ্জাব কিংসে যোগ দিতেই মুম্বইয়ের অধিনায়ক হয়ে ফিরলেন রোহিত শর্মা

শুভেন্দুর বার্তার পরেই বাংলার সিনেমা হলে বাড়ল সাধক বামাক্ষ্যাপার শো

হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন

সপ্তাহের শেষে শেয়ার বাজারে বিরাট পতন, ২.৫ লক্ষ কোটি টাকা খোয়ালেন বিনিয়োগকারীরা

জোর ধাক্কা ঋতব্রতের, বিরোধী দলনেতার পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট

রাজ্যে শুরু হচ্ছে SSR, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের নতুন সূচি জানাল কমিশন

একধাক্কায় ৫০ শতাংশ আসন বাড়বে লোকসভার, বিলে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভার

অন্য জাতের মেয়েকে বিয়ে করতে চাওয়ায় ছেলেকে খুন করে কুমিরের কান্না মা’য়ের  

মুখ্যমন্ত্রীর বাড়ি, কনভয় ও বিধান সৌধে বোমা হামলার হুমকির অভিযোগ, গ্রেফতার যুবক

‘আমার পৃথিবী শূন্য হয়ে গেল’, মা’কে হারিয়ে বললেন সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়