Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বন্দুক ভোঁতা করে দেব, বাংলা ভাগ হতে দেব না, বার্তা মমতার

‘রক্ত দিতে রাজি আছি, কিন্তু বাংলা ভাগ হত্যে দেব না।’ আলিপুরদুয়ারে দাঁড়িয়ে বাংলা ভাগ নিয়ে বিজেপি ও কেএলঅ-কে কড়া বার্তা দিলেন মমতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: আলিপুরদুয়ারের(Alipurduyar) মাটি থেকেই নাম না করে কামতাপুর লিবারেশন অর্গেনাইজেশন(KLO) বা কেএলও নেতা জীবন সিংহ(Jiban Singha) সহ বিজেপিকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসার আগেই যেমন জীবন হুমকি দিয়েছিল, তেমনি থেকে থেকেই বিজেপির(BJP) সাংসদ ও বিধায়কেরা বাংলাকে ভাগ করার দাবি তোলেন। সেই সব কিছু নিয়েই এদিন কড়া বার্তা দিয়েছেন মমতা। সাফ জানিয়েছেন, ‘আমাকে কিছু নেতা হুমকি দিচ্ছেন। ওরা নাকি বাংলা ভাগ করে দেবেন। উত্তরবঙ্গ ভাগ নিয়ে হুমকি দিচ্ছে, কিন্তু ওরা জানে না আমি বন্দুক ভোঁতা করে দেব। রক্ত দিতে রাজি আছি, বাংলা ভাগ করতে দেব না। ভোট এলেই বিজেপি ভাগাভাগির কথা বলে। কিন্তু বাংলা ভাগ করতে দেব না। কোনওমতেই বাংলা ভাগ হতে দেব না। উত্তরবঙ্গ ভাগ নিয়ে হুমকি দিচ্ছে। কিন্তু জেনে রাখুন আমি কোনওমতেই বাংলাকে ভাগ করতে দেব না।’

বাংলার বুকে বিজেপির নেতা থেকে মন্ত্রী, সাংসদ থেকে বিধায়ক, থেকে থেকেই রাজ্য ভাগের দাবি তোলেন। কেউ চান আলাদা গোর্খাল্যান্ড, কেউ চান আলাদা উত্তরবঙ্গ, কেউ চান কামতাপুর, কেউ বা আলাদা কোচ রাজ্য। আবার কেউ কেউ তো আলাদা জঙ্গলমহল রাজ্যেরও দাবি জানিয়ে বসেন। সেই সব ছাড়িয়ে কেএলও নেতা জীবন সিংহতো রীতিমত হুমকি দিয়ে বসেছিলেন মমতা যেন উত্তরবঙ্গে না আসেন। কিন্তু সেসব হুমকি ধমকিকে পাত্তা না দিয়ে মমতা মঙ্গলবার সভা করলেন আলিপুরদুয়ারে। আর সেই সভা থেকেই নাম না করেই জীবনকে কড়া বার্তা দিলেন মমতা। পাশাপাশি বিজেপিকেও বাংলা ভাগ নিয়ে কড়া বার্তা দিয়ে দিলেন। বিজেপি ও কেএলও যতই হাতেহাত মিলিয়ে উত্তরবঙ্গকে অশান্ত করে তোলার চেষ্টা করুক না কেন, মমতা যে তা মানবেন না সেটা এদিন তিনি নিজের বার্তার মাধ্যমে পরিষ্কার জানিয়ে দিয়েছেন। আর এই সব হুমকি ধমকির সামনেও যে তিনি মাথা নোয়াবেন না সেটাও বুঝিয়ে দিয়েছেন।

এদিনের সভা থেকে নাম না করেই মমতা জীবন সিংহকে উদ্দেশ্য করে বলেন, ‘কিছু নেতার কাজ নেই কর্ম নেই, আমাকে ভয় দেখাচ্ছে, উত্তরবঙ্গ ভাগ না করলে আমাকে নাকি মেরে দেবে। আমি বলি, তোমার ক্ষমতা থাকলে আমার বুকে বন্দুক ঠেকাও। এতবড় ক্ষমতা তোমাদের? আমি অনেক বন্দুক দেখে এসেছি। এসব বন্দুক টন্দুক আমায় দেখিও না। তোমাদের বন্দুক ভোঁতা করতে আমি জানি। বিজেপির প্রশ্রয়ে এসব হচ্ছে। যখনই নির্বাচন আসে বিজেপি ভাগাভাগির কথা বলে। কিন্তু জেনে রেখো, আমি রক্ত দিতে তৈরি কিন্তু বাংলাকে ভাগ করতে দেব না।’

কেরলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা সন্তোষ নায়ার

মমতার কাউন্টিং এজেন্টের বাড়িতে হামলা, পোড়ানো হল স্কুটার

পরিচারিকা থেকে MLA, জানুন বিজেপির কলিতা মাঝির অনুপ্রেরণামূলক যাত্রার গল্প

বিয়ের আসরে ডেলিভারি বয়কে ২১০০ টাকার নোটের মালা পরিয়ে দিলেন বর-কনে, ভিডিও ভাইরাল

পুরো রাত ঘুমানোর পরেও কেন কাটছে না ক্লান্তি? জেনে নিন সারাদিন ঘুম ঘুম পাওয়ার আসল কারণ

বেলেঘাটায় তৃণমূল কর্মীর রহস্যমৃত্যু

কান চলচ্চিত্র উৎসব-এ ফিরছেন আলিয়া ভাট, রেড কার্পেটে থাকবেন ঐশ্বর্য-করনসহ ভারতীয় তারকারা

চিনের আতশবাজি কারখানায় বিস্ফোরণে মৃত ২১, আহত ৬১

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

মেট গালায় মনীশ মালহোত্রার ভাইরাল লুক, ৯৬০ ঘণ্টার বন্দগলায় কী আছে জানেন?

বিজয়কে শুভেচ্ছা জানিয়ে এ আর রহমানের বার্তা, কি লিখলেন জানেন?

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে