এবার শত্রুঘ্ন সিনহার রোষের মুখে শাহরুখ খান, কেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: শাহরুখের ছেলে আরিয়ানকে পুরোপুরি সমর্থন করে গিয়েছি, কিন্তু বিনিময়ে কিছুই পাইনি, ধন্যবাদও নয়। সম্প্রতি, শাহরুখের বিরুদ্ধে এখন অভিযোগ আনলেন অভিনেতা তথা রাজনৈতিক ব্যক্তিত্ব শত্রুঘ্ন সিনহা। কিন্তু কেন? কিছুদিন আগেই আদালত থেকে আরিয়ান খানকে বেকসুর খালাস করা হয়েছে। গত বছর আরিয়ানকে মাদককাণ্ডে যুক্ত থাকার অপরাধে গ্রেফতার করা হয়েছিল। একটি প্রমোদতরীতে তল্লাশি চালিয়ে ইডি আরিয়ানসহ তাঁর কয়েকটি বন্ধুকে গ্রেফতার করেছিলেন। কুড়িদিন জেল হেফাজতে থাকার পর জামিনে ছাড়া পেয়েছিলেন আরিয়ান। এরপর থেকেই প্রতি সপ্তাহে মুম্বাইয়ের নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সদর দফতরে উপস্থিতি হতে হত আরিয়ানকে। অবশেষে এই অপরাধ যন্ত্রণা থেকে কিছুদিন আগেই মুক্তি পেয়েছেন আরিয়ান।

NCB আধিকারিকদের তরফ থেকে জানান হয়, আরিয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ জোগাড় করতে পারেননি তাঁরা, এবং তাঁর কাছ থেকে কোনও মাদকও পাওয়া যায়নি। এরপরেই আরিয়ানকে ছেড়ে দেওয়া হয়। আরিয়ানকে গ্রেফতার করার পর শাহরুখ পরিবারের পাশে এসে দাঁড়িয়েছিলেন বলিউডের একাধিক তারকারা। শত্রুঘ্ন সিনহাও সমর্থন করেছিলেন আরিয়ানকে। এমনকী আরিয়ান মুক্তি পাওয়ার পর, NCB আধিকারিকদের কার্যকলাপ নিয়ে ছিঃ ছিঃ করেছিলেন অভিনেতা। কিন্তু এর বিনিময়ে সিনিয়র অভিনেতা জানিয়েছেন, তিনি শাহরুখের কাছ থেকে কোনও ধন্যবাদ পাননি।

একটি নতুন সংবাদ সাক্ষাৎকারে, শত্রুঘ্ন এই প্রসঙ্গে বলেছিলেন, “যেকোনও পিতা মাতার কাছে সন্তানের জেল হাজতবাস উদ্বেগের বিষয়। আরিয়ানের সঙ্গে যে আচরণ করা হয়েছিল এবং যেভাবে তাঁর সম্পর্কে নেতিবাচক গল্প তৈরি করা হয়েছিল, তা সত্যিই অপমানজনক। আমরা সবাই তাঁকে সমর্থন করেছি, আর আরিয়ান মুক্তি পাওয়ার পর খুশিও হয়েছি। সেই সময়ে একজন অভিভাবক হিসাবে, আমি অনুভব করেছি শাহরুখ খান কতটা ব্যথা পেয়েছেন, সন্তানের এহেন অভিযোগের শিকার হওয়ার দরুন।

সবসময়েই আমি আরিয়ানকে সমর্থন করেছি, কিন্তু আমি শাহরুখের কাছ থেকে এর বিনিময়ে কোনও ধন্যবাদ কার্ড পাইনি। আমিই সম্ভবত আরিয়ানকে বেশি সমর্থন করেছিলাম। আমার একটা অভ্যাস আছে, যেটা অপরাধ নয় তাঁর বিরুদ্ধে সোচ্চার হওয়া। তাই আমি বিশ্বাস করতাম যে, আরিয়ানের বিরুদ্ধে অন্যায় করা হচ্ছে, তাই আমি তাঁর পাশে দাঁড়িয়েছি। কিন্তু শাহরুখের কাছ থেকে কোনও ধন্যবাদ পাইনি।” শাহরুখের সঙ্গে প্রবীণ অভিনেতার যোগাযোগ হয়েছিল কিনা জানতে চাওয়া হলে, শত্রঘ্ন সিনহা বলেন, “না, একেবারেই না। আমি কেন যোগাযোগ করব, আমার তাঁর সঙ্গে যোগাযোগ করার কোনও দরকার নেই, উল্টে শাহরুখের আমার সঙ্গে যোগাযোগ করা উচিত ছিল।”

রাস পূর্ণিমায় কখন পুজো করবেন? জেনে নিন শুভক্ষণ

লাগবে না ময়দা, সুজি দিয়েই বানিয়ে ফেলুন স্বাস্থ্যকর মোমো

‘বাংলাদেশের জন্ম দিয়েছে ভারত, ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়েছিল,’ দাবি শমীকের

কতজন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে? সংখ্যাটা জানালেন মুখ্যমন্ত্রী

‘এক কাঠা জমিতে নূন্যতম দু-হাজার টাকা ক্ষতিপূরণ,’ কৃষকদের পাশে দাঁড়িয়ে বললেন শুভেন্দু

নরেন্দ্র মোদিকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর পোস্ট, গ্রেফতার মমতাপন্থী তৃণমূল নেতা

১৬ দিনের মাথায় ফের খুলনায় রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে লেপে দেওয়া হল কালি

৯ দিয়ে দাম শেষ করার নেপথ্যে কী রহস্য, জানলে অবাক হবেন

‘নবদ্বীপে লঞ্চ পরিষেবা, গো-শালার সম্প্রসারণে ১ কোটি টাকা বরাদ্দ,’ ঘোষণা শুভেন্দুর

গঙ্গা জলবন্টন চুক্তি পুনর্নবীকরণ করবে ভারত! ঢাকার বৈঠকের দিকে তাকিয়ে তারেক সরকার

ডিসেম্বরে বনগাঁ সীমান্ত দিয়ে বাংলাদেশে ফিরবেন হাসিনা! জল্পনা

ধর্ষণের অভিযোগ উঠতেই ‘পিঠ বাঁচাতে’ বিজেপির সঙ্গে যোগাযোগ! ব্রাত্যের বিরুদ্ধে বিস্ফোরক সুকান্ত

ইন্দোনেশিয়ায় মিষ্টি তৈরির কারখানায় বিধ্বংসী আগুন, মৃত ৩, নিখোঁজ অনেকে

মায়ের খুনের মামলায় বাবার বিরুদ্ধে সাক্ষী, বাবা জামিন পেতেই রহস্যমৃত্যু নাবালিকার